Country

2 hours ago

Parliament Budget Session: ওম বিড়লাকে চিঠি বিজেপির মহিলা সাংসদদের, কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি

Lok Sabha Speaker Om Birla
Lok Sabha Speaker Om Birla

 

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি : সংসদের অভ্যন্তরে অনভিপ্রেত অভিযোগে বিরোধী সাংসদদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে এবার ;লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি লিখলেন বিজেপির মহিলা সাংসদরা। চিঠিতে তাঁরা উল্লেখ করেছেন, বিরোধীদের আচরণ গণতান্ত্রিক প্রতিষ্ঠানের মর্যাদাকে কলঙ্কিত করেছে।

বিজেপির মহিলা সাংসদরা ওম বিড়লাকে লেখা চিঠিতে জানান, ৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাবের আলোচনার সময় আপনি (ওম বিড়লা) যেভাবে লোকসভার মর্যাদা, ও পবিত্রতা অক্ষুন্ন ও সুরক্ষিত রেখেছেন সে জন্য আমরা গভীর কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করতে চাই। সেদিন, সমগ্র সংসদ ও প্রকৃতপক্ষে সমগ্র দেশ লোকসভা কক্ষের ভেতরে সবচেয়ে দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক ঘটনার সাক্ষী ছিল। আমরা দেখেছি, বিরোধী দলের সদস্যরা কেবল কক্ষের ওয়েলে প্রবেশ করেননি, বরং স্পিকারের টেবিলে উঠে কাগজপত্র ছিঁড়ে স্পিকারের দিকে ছুঁড়ে মারছেন। দুঃখের বিষয় হল, কিছু মাননীয় মহিলা সদস্য আক্রমণাত্মক আচরণ করে। তাঁরা কেবল প্রধানমন্ত্রীর আসন ঘেরাও করেননি, বরং সিনিয়র মন্ত্রীরা যেখানে বসেন সেখানেও প্রবেশ করেন। অতএব, আমরা আপনাকে অনুরোধ করছি, বিরোধী দলের সাংসদদের বিরুদ্ধে, যারা সংসদ প্রাঙ্গণে এই ধরনের জঘন্য কাজ করেছেন এবং আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের মর্যাদাহানি করেছেন, তাঁদের বিরুদ্ধে, নিয়ম অনুসারে, যথাসম্ভব কঠোর ব্যবস্থা গ্রহণ করুন।"

You might also like!