Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Country

5 months ago

Punjab on alert after twin blasts: জলন্ধরের পর এবার অমৃতসর, বিস্ফোরণে ফের আতঙ্ক ছড়ালো পঞ্জাবে

Punjab on alert after twin blasts
Punjab on alert after twin blasts

 

অমৃতসর, ৬ মে : জলন্ধরে বিএসএফ সদর দফতরের বাইরে বিস্ফোরণের পর এবার অমৃতসরে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জলন্ধরের ঘটনার কয়েক ঘণ্টা পর অমৃতসরের সেনা ছাউনির কাছে আরও একটি বিস্ফোরণ হয়। সেনাবাহিনী ও বিএসএফ তল্লাশি অভিযান শুরু করেছে; কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঘটনাটি খাসা রোডে সেনা ছাউনি এলাকার সীমানা প্রাচীরের কাছে ঘটেছে। কম তীব্রতার এই বিস্ফোরণে ক্ষয়ক্ষতি তেমন হয়নি। বিস্ফোরণের সঠিক প্রকৃতি এখনও নিশ্চিত করা যায়নি। অমৃতসর গ্রামীণ এসএসপি সোহেল কাসিম মীর ছাউনি এলাকার কাছে কম তীব্রতার বিস্ফোরণের শব্দ শোনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মঙ্গলবার রাত প্রায় ১১টা ১৫ মিনিট নাগাদ খাসা রোডে একটি বিকট শব্দের খবর পাই, যার পর পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। আমরা দেখতে পাই যে সীমানা প্রাচীরে লাগানো একটি টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়ে নিচে পড়ে গেছে।"

You might also like!