Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

6 months ago

Lunchbox Idea: অফিসের লাঞ্চে বদল আনুন, ছুটির দিনে বানিয়ে রাখুন ‘মেক্সিকান ফিয়েস্তা রাইস’

Mexican Fiesta Rice
Mexican Fiesta Rice

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সপ্তাহজুড়ে কাজের ব্যস্ততার মধ্যে অনেকেই নিজের খাওয়া-দাওয়ার দিকে ঠিকমতো নজর দিতে পারেন না। বিশেষ করে অফিসে নিয়ে যাওয়া লাঞ্চের ক্ষেত্রে প্রতিদিন একই ধরনের খাবার খেতে খেতে একঘেয়েমি চলে আসে। তাই একটু পরিকল্পনা করে যদি ছুটির দিনে কিছু রান্না করে রাখা যায়, তবে গোটা সপ্তাহটাই অনেক সহজ হয়ে যায়। এই সমস্যার সহজ সমাধান হতে পারে জনপ্রিয় মেক্সিকান খাবার ‘মেক্সিকান ফিয়েস্তা রাইস’। খুব সহজে এবং কম সময়ে তৈরি হওয়া এই পদটি শুধু সুস্বাদুই নয়, একই সঙ্গে বেশ পুষ্টিকরও। সবচেয়ে বড় সুবিধা হল—একটি মাত্র পাত্রেই পুরো রান্না হয়ে যায়, ফলে রান্নার ঝামেলা যেমন কম, তেমনি বাসন মাজার বাড়তি চাপও থাকে না।

∆ কেন এই রেসিপি সেরা?

এই রান্নার সবচেয়ে বড় গুণ হল এর পুষ্টিগুণ এবং এই খাবার সহজে নষ্ট হয়ে যায় না। ফ্রিজে রাখলে প্রায় ৪ দিন পর্যন্ত এটি একদম ঠিক থাকে। অফিসের জন্য ঝটপট কন্টেনারে ভরে নিয়ে বেরিয়ে যাওয়া যায় এবং ওভেনে গরম করে নিলেই মনে হবে একদম টাটকা রান্না।

∆ উপকরণ যা যা লাগবে:

* বাসমতি চাল (১ কাপ – ২০ মিনিট ভেজানো)

* রসুন কুচি (৩-৪ কোয়া) ও ছোট • • পেঁয়াজ কুচি (১টি)

* ক্যাপসিকাম ও ভুট্টার দানা (আধ কাপ করে)

* সেদ্ধ করা রাজমা বা ব্ল্যাক বিনস (আধ কাপ)

* টমেটো পিউরি (১ কাপ)

* সবজি সেদ্ধ জল বা ভেজিটেবল স্টক (দেড় কাপ)

* জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং ওরিগানো

* লেবুর রস ও ধনেপাতা কুচি

* পরিমাণমতো নুন ও তেল

∆ রন্ধন প্রণালী:  প্রথমে চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। একটি কড়াই বা পাত্রে তেল গরম করে তাতে রসুন কুচি দিয়ে ২০ সেকেন্ড নাড়াচাড়া করুন। সুগন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ নরম হয়ে এলে তাতে ক্যাপসিকাম, ভুট্টা এবং রাজমা মিশিয়ে মিনিট দুয়েক ভাজতে হবে। সবজির রঙ যখন উজ্জ্বল হয়ে আসবে, তখন জল ঝরানো চাল দিয়ে দিন। চালটা হালকা ভাজা হলে এক অদ্ভুত সুন্দর গন্ধ বেরোবে।

এবার এতে টমেটো পিউরি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং নুন দিয়ে ভালো করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আগে থেকে গরম করে রাখা ভেজিটেবল স্টক বা জল ঢেলে দিন। আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ১৫ মিনিট রান্না হতে দিন। জল শুকিয়ে চাল সেদ্ধ হয়ে গেলে আঁচ বন্ধ করে আরও ৫ মিনিট দমে রাখুন। সবশেষে ওপর থেকে লেবুর রস আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি আপনার মেক্সিকান ফিয়েস্তা রাইস। পরিবেশনের সময় চাইলে সামান্য চিজ বা টক দই মিশিয়ে নিতে পারেন।  

You might also like!