Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

1 year ago

Durga Puja Special Recipe: একটাই পদ, দ্বিগুণ আনন্দ! পুজোর ভোজে রাখুন ইলিশ বিরিয়ানি!

Hilsa Biryani
Hilsa Biryani

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুজোর দিন বাড়িতে অতিথিদের আনাগোনা লেগেই থাকে। অনেক সময় হঠাৎ কেউ এসে গেলে প্রস্তুত না থাকা স্বাভাবিক। কিন্তু একপদেই যদি অতিথি আপ্যায়ন হয়ে যায়, তবে কেন চিন্তা করবেন? তাই এবার সহজেই তৈরি করুন ইলিশের বিরিয়ানি। মাছের রাজা ইলিশের স্বাদ থাকবে সঙ্গে, আর বিরিয়ানির জমকালো মেজাজও থাকবে পাতে। কীভাবে বানাবেন? রইল ঘরোয়া রেসিপি।

উপকরণ:

ইলিশ মাছ ৬ টুকরো

বাসমতি চাল ১ কেজি

পিঁয়াজ কুচি ১ কাপ

আদাবাটা ১ চামচ

রসুনবাটা ১ চামচ

কাঁচা লঙ্কাবাটা ১ চামচ

টক দই ১ কাপ

গরম মশলার গুঁড়ো ১ চামচ

জিরেগুঁড়ো ১ চামচ

ধনেগুঁড়ো ১ চামচ

হলুদগুঁড়ো ১ চামচ

কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১ চামচ

তেজপাতা ২টি

এলাচ ৪টি

দারচিনি ১ টুকরা

লবঙ্গ ৪টি

ঘি ৪ চামচ

তেল পরিমাণ মতো

নুন স্বাদমতো

চিনি ১ চামচ

লেবুর রস ১ চামচ

ধনে পাতা কুচি পরিমাণ মতো

গোলাপ জল, কেওড়া জল ১ চামচ

প্রণালী:  প্রথমে ইলিশ মাছের টুকরোগুলোকে নুন-হলুদ, লঙ্কাগুঁড়ো এবং লেবুর রস দিয়ে ম্যারিনেট করে ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন। এরপর বাসমতি চাল ধুয়ে ১৫-২০ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। অন্যদিকে আরেকটি পাত্রে গোলাপজল, কেওড়াজল আর দুধের মধ্যে কেশর দিয়ে রেখে দিন। এবার কড়ায় তেল গরম করে ম্যারিনেট করা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে হালকাভাবে এপিঠ-ওপিঠ করে ভেজে তুলে নিন খুব যত্ন করে। যাতে মাছগুলো না ভাঙে। আপনি চাইলে মাছগুলো আগেও ভেজে তুলে আলাদা করে রেখে দিতে পারেন। তার পর পেঁয়াজ কুচি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এবার আদা, রসুন ও কাঁচা লঙ্কাবাটা দিয়ে মশলা কষান। এরপর জিরে, ধনে, হলুদ ও লঙ্কাগুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এবার কড়াইতে তেল ও ঘি গরম করে তাতে তেজপাতা, এলাচ, দারচিনি ও লবঙ্গ দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। এবার কড়াইতে আরও একটু ঘি দিয়ে চাল দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। তার পর গরম মশলার গুঁড়ো, নুন-চিনি এবং পরিমাণমতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন কড়া ঢেকে দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। যখন জল শুকিয়ে যাবে, তখন ভাজা মাছের টুকরোগুলো উপরে দিয়ে দিন। এবার উপর দিয়ে ইলিশ ভাজার তেল এবং গোলাপজল, কেওড়াজল আর দুধের মধ্যে রাখা কেশর ছড়িয়ে ঢিমে আঁচে ১০-১২ মিনিটের জন্য দমে রাখুন। পরিবেশনের আগে উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। আর হ্যাঁ আপনি যদি বিরিয়ানিতে আলু বা ডিম ভালোবাসেন তাহলে সেদ্ধ করা আলু আগে মশলার সঙ্গে ভেজে তুলে রেখে দেবেন। আর ডিম সেদ্ধগুলি পরিবেশন করার সময়েও পাতে দিয়ে দিতে পারেন। ভোজ জমে যাবে। সঙ্গে একটু রায়তা… আহা!

You might also like!