Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

2 years ago

American Kebab: স্বাদহীন জিভে স্বাদের ঝড় আনবে “আমেরিকান কাবাব”! বাঙ্গালির রান্নাঘরে কিভাবে বানাবেন?

American Kebab (Symbolic Picture)
American Kebab (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- মাছে ভাতে বাঙালি সবসময় সুস্বাদু খাবারের সন্ধানে থাকে। তেমনি এক খাবার হল কাবাব।'কাবাব' প্রধানত মুঘল রান্না হলেও বিশ্বায়নের কারণে এখন সব রান্নাই সর্বত্র প্ৰচলিত। দক্ষিণ এশিয়ায় কাবাব কড়াইয়ে করা হয় আর মুঘল কাবাব রোষ্ট করে করা হয়।আমেরিকান কাবাবও পুড়িয়ে করা হয়। এবার সেই কাবার বাঙালির রান্নাঘরে কিভাবে বানাবেন, তা জানাবো এই প্রতিবেদনে।

উপকরণ -  বোনলেস মাটনের ছোট ছোট টুকরো -৫০০ গ্রাম, ২ টো পেঁয়াজ বাটা,৮/১০ কোয়া রসুন বাটা,১ চামচ আদা বাটা, গুঁড়ো মশলা - পরিমাণ মতো জিরে,ধনে, হলুদ, লঙ্কা,সিমলা মিরচ, নুন,দারচিনি, ১০০ গ্রাম টকদই, সর্ষের তেল ও অল্প মাখন।

প্রণালী - প্রথমে টকদই,বাটা মশলা ও গুঁড়ো মশলা মাটন টুকরোর সাথে ভালো করে মেখে ২ ঘন্টা ম্যারিনেট করুন। কড়াইয়ে তেল দিয়ে মাটন মিশ্রণ ভালো করে কষান।১০/১২ মিনিট অল্প আগুনে ঢেকে রাখুন।মাংস সেদ্ধ হয়ে আসলে এবং বেশ কষা হলে নামিয়ে নিন। এরপর মশলা মাখা ৪/৫  পিস মাটন একটু ফাঁক ফাঁক করে লোহার শিকে ঢুকিয়ে হালকা আগুনে ঘুরিয়ে ঘুরিয়ে রোস্ট করুন।একটু পর পর ব্রাসে করে ওই মাংসের টুকরোর উপর মাখন মাখিয়ে দিন।রোস্টের গন্ধ বের হলে শিক থেকে খুলে পাত্রে রাখুন। তারপর পুদিনা চাটনি ও রিং করা শশা ও পিয়াঁজ দিয়ে পরিবেশন করতেই পারেন আমেরিকান কাবাব।

You might also like!