Breaking News
 
Government Hospitals Employees Bonus: পুজোর আগে সরকারি হাসপাতালের কর্মীদের জন্য সুখবর, ৮.৩৩% বোনাসের নির্দেশ স্বাস্থ্যদপ্তরের Mumbai Protest Row: জ্ঞানেশ ইস্যুতে বিক্ষোভের জের! দীপকে-সহ ৪০০ জনের বিরুদ্ধে এফআইআর, পুলিশকে কেন ‘ধন্যবাদ’ ককরোচ নেতার? Kerala Orders Probe: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্তের নির্দেশ কেরলের স্বরাষ্ট্রমন্ত্রীর Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা

 

Cooking

2 years ago

Pudding: বর্ষার মরসুমেও চড়া গরম! স্বস্তি পেতে বানিয়ে ফেলুন লেমন স্নো পুডিং, রইল রেসিপি

Pudding (File Picture)
Pudding (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গরমে অনেকেই লস্যি খেয়ে থাকেন, তার সাথে যদি একটু পুডিং পাওয়া যায় তাহলে মনটা বেশ ভালো হয়ে যায়। বাড়িতে আসা অতিথি আপ্যায়ণ করতে এই পুডিং খুবই কার্যকরী হতে পারে। 

এবার ডিম আর লেবুর রস দিয়ে বাড়িতেই বানিয়ে নিন লেমন স্নো পুডিং।

কিভাবে বানাবেন?

লেমন স্নো পুডিং বানানোর জন্য প্রথমে কাস্টার্ড সস তৈরি করে নিতে হবে। এর জন্য লাগবে ডিমের কুসুম। অন্তত ৩টি কুসুম হলে ভাল। এর সঙ্গে চিনি আধা কাপ, দুধ ১ কাপ, ভ্যানিলা এসেন্স আধা চামচ ও সামান্য নুন।

পুডিং বানাতে লাগবে ঠান্ডা জল, লেবুর রস সিকি কাপ, চিনি প্রায় এক কাপ, কর্নফ্লাওয়ার ২ চামচ, ৩টি ডিমের সাদা অংশ ও সামান্য নুন।

প্রথমে একটি পাত্রে ডিমের কুসুম, চিনি ও নুন দিয়ে ভাল করে গুলে নিন। এবার দুধের সঙ্গে ভ্যানিলা এসেন্স মিশিয়ে এর মধ্যে ঢেলে দিন। পুরো মিশ্রণটি এবার হালকা আঁচে বসিয়ে নাড়তে থাকুন। ঘন হয়ে এলে নামিয়ে নিন। তৈরি কাস্টার্ড সস। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করুন।

এবার ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশ ভালো করে বিট করে নিন। নরম না হওয়া পর্যন্ত বিট করুন। অন্যদিকে, কর্নফ্লাওয়ার অল্প ঠান্ডা জলে গুলে নিন। আরেকটি পাত্রে জল, লেবুর রস, চিনি গুলে নিন।

এবার আঁচে সসপ্যান বসিয়ে তার মধ্যে লেবুর মিশ্রণ এবং কর্নফ্লাওয়ার ঢেলে জ্বাল দিন। মিশ্রণটি ভাল করে নাড়তে থাকুন। ঘন হয়ে এলে তার মধ্যে বিট করা ডিমের মিশ্রণ মিশিয়ে ভাল করে নেড়ে নিন। সব ভাল করে মিশে গেলে নামিয়ে নিন।

মিশ্রণটি আঁচ থেকে নামিয়ে ঠান্ডা করুন। ব্যস, তৈরি পুডিং। এবার সুন্দর কাচের পাত্রে ঠান্ডা পুডিং ঢেলে তার উপর ফ্রিজে রাখা কাস্টার্ড সস মিশিয়ে সুন্দর করে পরিবেশন করুন। 

You might also like!