Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Cooking

2 years ago

Special Mutton Recipe: নবমীর দিন পাঁঠার মাংস ভোগ, কীভাবে বানাবেন নিরামিষ মাংস?

Special Mutton Recipe
Special Mutton Recipe

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সামনেই দুর্গা পুজো। অনেক বাড়িতেই নবমীর দিন খাসির মাংস খাওয়ার রীতি রয়েছে। কীভাবে বানাবেন নিরামিষ খাসির মাংস? কালি পুজোয় বলির মাংসও এভাবে রান্না করা হয়।

উপকরণ- খাসির মাংস , টক দই, নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সর্ষের তেল, আদা বাটা , গোটা জিরে , গরম মশলা, তেজপাতা , শুকনো লঙ্কা নুন চিনি

প্রথমেই মাংস ভাল করে ধুয়ে টক দই, নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভাল করে ম্যারিনেট করে  রাখুন। এবার কড়াইতে তেল গরম করে একটু ঘি দিয়ে দিন। দিয়ে দিন সামান্য চিনি। এবার ফোড়ন দিন তেজপাতা গোটা জিরে, এবার এতে দিয়ে দিন থেঁতো করা গরম মশলা। এবার তেলে দিয়ে দিন আদা এবং কাঁচালঙ্কা বাটা। মশলা ভাল করে কষিয়ে খাসির মাংস দিয়ে দিন। মাংস সময় নিয়ে অনেক্ষন ধরে কষাতে হবে। মাংস থেকে তেল ছেড়ে দিলে প্রেসার কুকারে সিটি দিয়ে নিন। মাংস সেদ্ধ হয়ে এলে ঘি গরম মশলা দিয়ে পরিবেশন করুন নিরামিষ খাসির মাংস


You might also like!