Breaking News
 
Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর Rahul Gandhi & Pradip Bhandari | ভারতের অর্থনীতি নিয়ে বিদেশে সরব রাহুল গান্ধী, ‘দেশের সম্মানহানি করছেন’, পাল্টা নিশানা বিজেপির Alice Huang | জেনসেনের প্রেমে চিপের যোগ! চিনে ৭৯ হাজার কোটির ডেটা সেন্টার, অ্যালিসের স্বামীকে ঘিরে রহস্য Fire in Dhaka: ডিসেম্বরে হাসিনার ফেরার বার্তা, তার আগেই অগ্নিগর্ভ বাংলাদেশ! একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ

 

Ganesh Chaturthi Special: বাপ্পার ভোগে থাক মহারাষ্ট্রের জনপ্রিয় পদ, রইল সহজ রেসিপি

Ganesh Chaturthi Special; Popular Maharashtrian Bhog Recipes
Ganesh Chaturthi Special; Popular Maharashtrian Bhog Recipes

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মহারাষ্ট্রজুড়ে মহা ধুমধামের সঙ্গে পালিত হয় গণেশ চতুর্থী। উৎসবের জাঁকজমক, আনন্দ-উল্লাসের পাশাপাশি গণেশের উদ্দেশে নিবেদন করা হয় নানা ধরনের সুস্বাদু ও অভিনব ভোগ। মহারাষ্ট্রের নিজস্ব সংস্কৃতি ও খাদ্যঐতিহ্যের ছোঁয়া মেলে সেই সমস্ত প্রসাদে। তবে এই জনপ্রিয় পদগুলি খেতে যেমন সুস্বাদু, তেমনই খুব সহজে বাড়িতেও তৈরি করা যায়। গণেশ চতুর্থীর ভোগের তালিকায় রাখতে পারেন মহারাষ্ট্রের এমনই কিছু পরিচিত পদ।

১. উকড়িচে মোদক: 

মনে করা হয় গণপতি বাপ্পার সবচাইতে প্রিয় ভোগ এটিই। বানাতে প্রয়োজন—

* ১ কাপ চালের গুঁড়ো

* ১ চা-চামচ ঘি

* ১ কাপ কোরানো নারকেল

* অর্ধেক কাপ গুড়

* অর্ধেক চা-চামচ এলাচ গুঁড়ো

প্যানে গুড় ও সামান্য জল একসঙ্গে গরম করুন। গুড় গলে গেলে কোরানো নারকেল দিয়ে নাড়তে থাকুন। মিশ্রণটি শুকনো হয়ে এলে এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে ঠান্ডা করুন। অন্য একটি পাত্রে জল, সামান্য নুন ও ঘি ফুটিয়ে নিন। আঁচ কমিয়ে চালের গুঁড়ো দিয়ে দ্রুত নাড়ুন। ঢেকে ৪–৫ মিনিট রেখে দিন। মিশ্রণটি ঠান্ডা হলে ভালো করে মেখে নরম ডো তৈরি করুন। ডো থেকে ছোট লেচি কেটে হাতের তালুতে পিঠের মতো চ্যাপ্টা করে নিয়ে, মাঝখানে নারকেলের পুর দিন। চারপাশ মুড়ে মোদকের আকার দিন। ১০–১৫ মিনিট ভাপিয়ে নিন। উপরে সামান্য ঘি ছড়িয়ে পরিবেশন করুন।

২. নারকেলের লাড্ডু:

উপকরণ—

* ২ কাপ কোরানো নারকেল

* ১ কাপ দুধ

* অর্ধেক কাপ গুড়

* অর্ধেক চা-চামচ এলাচ গুঁড়ো

* ১ চা-চামচ ঘি

প্যানে ঘি গরম করে কোরানো নারকেল হালকা আঁচে ২–৩ মিনিট নেড়ে নিন। এর সঙ্গে দুধ ও গলানো গুড় ভালোভাবে মেশান। কম আঁচে নাড়তে থাকুন, যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়ে প্যানের গা ছেড়ে আসে। এলাচ গুঁড়ো মিশিয়ে আঁচ বন্ধ করুন। মিশ্রণটি গরম থাকতেই হাতে ঘি মেখে ছোট ছোট লাড্ডু তৈরি করুন।

৩. পুরণ পোলি:

উপকরণ—

* ১ কাপ ছোলার ডাল

* অর্ধেক কাপ গুড়

* অর্ধেক চা-চামচ এলাচ গুঁড়ো

* এক চিমটি জায়ফল গুঁড়ো

* দেড় কাপ আটা

* ১–২ টেবিলচামচ তেল

ছোলার ডাল সেদ্ধ করুন। অতিরিক্ত জল ঝরিয়ে ভালো করে চটকে নিন। প্যানে ডাল ও গুড় একসঙ্গে কম আঁচে ফুটিয়ে নিন। মিশ্রণ ঘন হয়ে এলে এলাচ ও জায়ফল গুঁড়ো দিয়ে নামিয়ে নিন। পুরোপুরি ঠান্ডা হলে পুর থেকে ছোট বল তৈরি করুন।  অন্যদিকে আটা, তেল ও জল দিয়ে নরম ডো তৈরি করে, কিছুক্ষণ ঢেকে রাখুন। ডো থেকে লেচি কেটে, বেলে, তার মধ্যে পুর ভরে চারপাশ বন্ধ করুন। আলতো হাতে আবার পাতলা করে বেলে নিন। গরম তাওয়ায় দু’পিঠ সোনালি হওয়া পর্যন্ত সেঁকে নিন। সামান্য ঘি ছড়িয়ে পরিবেশন করুন।

৪. করঞ্জি: 

উপকরণ—

* ১ কাপ ময়দা

* ২ টেবিলচামচ ঘি

* ১ কাপ কোরানো নারকেল

* অর্ধেক কাপ গুড়

* ২ টেবিলচামচ কুচোনো কাজু-কিশমিশ

* অর্ধেক চা-চামচ এলাচ গুঁড়ো

ময়দার সঙ্গে ঘি ও জল মিশিয়ে শক্ত ডো তৈরি করে ১৫–২০ মিনিট ঢেকে রাখুন। পুর তৈরির জন্য প্যানে নারকেল ও গুড় একসঙ্গে কম আঁচে ফুটিয়ে নিন। কাজু, কিশমিশ, এলাচ গুঁড়ো মেশান। পুরটি শুকনো হয়ে এলে নামিয়ে ঠান্ডা করুন।ময়দার ডো থেকে লেচি কেটে পাতলা করে বেলে মাঝখানে পুর দিন। চারপাশ ভালোভাবে মুড়ে করঞ্জির আকার দিন। তেলে মাঝারি আঁচে ভেজে নিলেই সোনালি ও মুচমুচে হয়ে যাবে।

৫. শ্রীখণ্ড:

উপকরণ—

* ৫০০ গ্রাম টকদই

* ১ কাপ গুঁড়ো চিনি

* অর্ধেক চা-চামচ এলাচ গুঁড়ো

* ১ টেবিলচামচ দুধ

* এক চিমটি জাফরান

* কুচোনো পেস্তা/আমন্ড

পরিষ্কার পাতলা কাপড়ে দই ঢেলে কাপড়টি বেঁধে ৫–৬ ঘণ্টা ঝুলিয়ে রাখুন, যাতে অতিরিক্ত জল বেরিয়ে যায়। ঝরানো ঘন দই ভালোভাবে ফেটিয়ে নিন। অন্যদিকে জাফরান সামান্য গরম দুধে ভিজিয়ে রাখুন। এবার দইয়ের সঙ্গে গুঁড়ো চিনি, এলাচ গুঁড়ো ও জাফরান মিশিয়ে ফেটিয়ে নিন। উপর থেকে পেস্তা/আমন্ড ছড়িয়ে অন্তত ১–২ ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা পরিবেশন করুন। 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…