Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

7 months ago

Unique South Indian Recipe: ফেলে দেবেন না কমলালেবুর খোসা! বানিয়ে ফেলুন দক্ষিণী স্বাদের ‘কুজ়াম্বু’ কারি

South Indian kuzhambu curry
South Indian kuzhambu curry

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কমলালেবু খেলেই বেশিরভাগ বাড়িতে তার খোসা সোজা ডাস্টবিনে যায়। যদিও অনেকেই খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে রাখেন—রূপচর্চা বা ঘর পরিষ্কারের কাজে ব্যবহার করার জন্য। কেক বা ডেজ়ার্টে ওরেঞ্জ জেস্ট হিসেবেও এর কদর রয়েছে। তবে জানেন কি, এই খোসা দিয়েই তৈরি করা যায় একটি সুস্বাদু মূল পদ?

দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কা-এ কমলালেবুর খোসা দিয়ে বানানো বিশেষ এক ধরনের তরকারি জনপ্রিয়, যা ‘কুজ়াম্বু’ কারি নামে পরিচিত। টক-মিষ্টি-ঝাল স্বাদের এই পদ ভাত, দোসা, ইডলি কিংবা কার্ড-রাইসের সঙ্গে দারুণ মানিয়ে যায়। তবে আর দেরি কীসের আজই বানিয়ে নিন  ‘কুজ়াম্বু’ কারি, নিম্নে উল্লেখিত হলো রন্ধন প্রণালী।


∆ কী কী লাগবে?

কমলালেবুর খোসা: এক কাপ

তেঁতুলের ক্বাথ: ৪-৫ টেবিল চামচ

সম্বর মশলা: ১ টেবিল চামচ

গোটা সর্ষে: আধ চা চামচ

তিল তেল: ২ টেবিল চামচ

কারিপাতা: ৭-৮টি

গুড়: আধ কাপ

কাঁচালঙ্কা: ২-৩টি

হিং: এক চিমটে

নুন: পরিমাণমতো


∆ কী ভাবে বানাবেন?

প্রথমে কমলালেবুর খোসা ভালো করে জলে ধুয়ে নিন।

জল শুকিয়ে গেলে, ছোট ছোট টুকরো করে ফেলুন।

এ বার কড়াইতে সামান্য পরিমাণ তিল গরম করুন।

তার মধ্যে গোটা সর্ষে, হিং, কাঁচালঙ্কা এবং কেটে রাখা কমলালেবুর খোসা দিয়ে হালকা করে ভেজে নিন।

হালকা ভাজা হলে এ বার কড়াইতে দিন সম্বর মশলা, নুন এবং তেঁতুলের ক্বাথ।

সমস্তটা ভালো করে কষিয়ে নিয়ে কড়াইতে পরিমাণমতো জল দিন। মিনিট পনেরো ফুটতে দিতে হবে।

এ বার পরিমাণমতো গুড় দিয়ে দিন। নাড়তে নাড়তে কাঁচা গন্ধটা চলে যাবে।

নামানোর আগে উপর থেকে আরও একটু তেল ছড়িয়ে নিতে পারেন।

গরম ভাত কিংবা আপ্পাম দিয়ে টক-ঝাল-মিষ্টি এই ‘কুজ়াম্বু’ কারি খেতে দারুণ লাগে। চাইলে রুটি দিয়েও চেখে দেখতে পারেন।

You might also like!