Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

7 months ago

Kids Food Ideas: সবজি দেখলেই নাক সিঁটকোচ্ছে খুদে? রঙিন পদেই মিলবে পুষ্টির সমাধান

Easy Snacks for Children
Easy Snacks for Children

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শিশুরা পুষ্টি নয়, আগে দেখে স্বাদ আর চেহারা। তাই পাতে সবজি উঠলেই শুরু হয় গড়িমসি, নাক সিঁটকোনো কিংবা খাওয়ায় অরুচি। ফলস্বরূপ শরীরে ভিটামিন ও মিনারেলের ঘাটতি দেখা দেয়। এই নিয়ে দুশ্চিন্তায় থাকেন অনেক বাবা-মা। কিন্তু বকাঝকা বা জোর করে খাওয়ানোতে সমাধান মেলে না। বরং একটু বুদ্ধি খাটালেই সবজি হয়ে উঠতে পারে খুদের প্রিয় খাবার। বিশেষজ্ঞদের মতে, শিশুদের খাবারে রং ও আকর্ষণীয় উপস্থাপন বড় ভূমিকা নেয়। তাই সবজি লুকিয়ে বা নতুনভাবে পরিবেশন করাই হতে পারে সেরা কৌশল।


∆ সবজি পরোটা: 

* উপকরণ: 

ময়দা/আটা

পনির

গাজর

বিট

ক্যাপসিকাম

দই/আচার

* প্রণালী: পনির-সহ অন্যান্য সবজি ঝিরিঝিরি করে কেটে নিন। এবার ময়দার সঙ্গে ওই সবজি এবং পনির দই দিয়ে ভালো করে মেখে নিন। গোল গোল করে লেচি কেটে নিন। পারলে মাখন দিয়ে ভেজে নিন। ফাইবার সমৃদ্ধ পরোটা খুদের মন ও পেট দুইই ভরাবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।


∆ ভেজি ইডলি: 

* উপকরণ:

চালের গুঁড়ি

গাজর

মটরশুটি

* প্রণালী: চালের গুঁড়ির সঙ্গে গাজর, মটরশুটি দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। সেটি দিয়ে তৈরি করুন ইডলি। খুদেকে নারকেলের চাটনি কিংবা টমেটো শস দিয়ে পরিবেশন করুন। প্রোটিন সমৃদ্ধ এই খাবার যে খুদে চেটেপুটে খাবে।


∆ সবজি উপমা:

* উপকরণ: 

চিঁড়ে

বিনস

গাজর

কড়াইশুটি

ক্যাপসিকাম

* প্রণালী: সরু সরু করে কাটা সবজি প্রথমে ভেজে নিন। এবার কড়াইতে দিন চিঁড়ে। তা ভালো করে ভেজে নিন। অল্প নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে তুলে নিন। স্কুলের টিফিনে এই খাবার দিলে খুদে খুশিই হবে।


∆ রেনবো ভেজি স্যান্ডউইচ:

* উপকরণ: 

পাউরুটি

মাখন

টমেটো শস

শসা

ক্যাপসিকাম

টমেটো

গোলমরিচ গুঁড়ো

নুন

* প্রণালী: খুব কম সময়ে বাড়িতে তৈরি করতে পারেন স্যান্ডউইচ। একটি পাত্রে শস এবং মাখনের মিশ্রণ তৈরি করুন। দু’টি পাউরুটিতে ভালো করে মাখিয়ে নিন। এবার তার মাঝে পাতলা করে কাটা শসা, ক্যাপসিকাম এবং টমেটো দিন। অল্প নুন, গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করুন। এভাবে সহজেই সবজি খাবে খুদে।


∆ কর্ন অ্যান্ড স্পিনাচ কাটলেট:

* উপকরণ: 

আলু সেদ্ধ

কর্ন

পালং শাক সেদ্ধ

ব্রেডক্র্যাম্বস

নুন

গোলমরিচ

টমেটো শস/মেয়োনিজ

* প্রণালী: আলু ও পালং শাক সেদ্ধ প্রথমে চটকে মেখে নিন। তাতে কর্ন দিয়ে দিন। এবার পরিমাণমতো নুন, গোলমরিচ গুঁড়ো, টমেটো শস অথবা মেয়োনিজ দিয়ে ভালো করে মেখে নিন। এবার গোল মন্ড তৈরি করুন। ব্রেডক্র্যামস মাখিয়ে ডুবো তেলে ভেজে নিন। শস দিয়ে খুদের মুখের সামনে দিয়ে দেখুন। মুখ ফেরাবে না তা হলফ করে বলা যায়।


∆ ভেজি পাস্তা স্যালাড:

* উপকরণ:

পাস্তা

টমেটো শস

ব্রোকোলি সেদ্ধ

সুইট কর্ন

নুন

গোলমরিচ

∆ প্রণালী: পাস্তা ভালো করে সেদ্ধ করে নিন। ঠান্ডা হয়ে যাওয়ার পর পাস্তার সঙ্গে টমেটো শস মিশিয়ে নিন। তার সঙ্গে ব্রোকোলি সেদ্ধ, সুইট কর্ন মিশিয়ে নিন। স্বাদমতো নুন ও গোলমরিচ মিশিয়ে পরিবেশন করুন।


∆ স্টাফড বেল পেপার্স:

* উপকরণ: 

ক্যাপিসকাম

পনির

কড়াইশুটি

গাজর

বিট

* প্রণালী: একটি লাল রঙের ক্যাপসিকাম নিন। মুখ কেটে হালকা হাতে ভিতর থেকে দানা বের করে নিন। এবার ভিতরে সরু করে কাটা ক্যাপসিকাম, পনির, কড়াইশুটি, গাজর, বিট ঢুকিয়ে দিন। সঙ্গে দিন টমেটো শস। এবার হালকা আঁচে টস করে নিন ক্যাপসিকাম। রঙিন এই খাবার দেখে আর নিজেকে সামলাতে পারবে না খুদে।

খাবারকে রঙিন ও নজরকাড়া করে পরিবেশন করুন, যাতে দেখলেই খেতে ইচ্ছে হয়। সম্ভব হলে খুদেকে রান্নার ছোটখাটো কাজে যুক্ত করুন— সবজি ধোয়া, সাজানো বা প্লেটে পরিবেশনের মতো সহজ দায়িত্ব দিলে তার আগ্রহ অনেকটাই বাড়বে। মনে রাখবেন, পুষ্টিকর খাবারকে যখন মজাদার রূপ দেওয়া যায়, তখনই খাবারের প্রতি খুদের আগ্ৰহ জন্ম নেবে।  

You might also like!