Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

7 months ago

Yakhni Paneer: রোজের একঘেয়ে রান্নায় স্বাদবদল, পনিরে আনুন নতুনত্ব—ঝটপট বানান ‘ইয়াখনি পনির’

Yakhni Paneer
Yakhni Paneer

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রোজকার রান্নায় বারবার সেই পরিচিত উপকরণই ঘুরেফিরে আসে—ফুলকপি, বাঁধাকপি, পনির, সয়াবিন কিংবা তড়কা। মাছ, মাংস বা ডিম থাকলেও রান্নার ধরন একই থাকায় স্বাদে একঘেয়েমি এসে যায়। অথচ স্বাদবদলের জন্য সব সময় উপকরণ বদলানোর প্রয়োজন নেই, বরং রন্ধনপ্রণালীতেই আনুন নতুনত্ব। পনিরের কোর্মা, ভাপা বা মালাইকারি অনেকেরই ঘরে ঘরে চেনা পদ। তাই এবার একটু ভিন্ন কিছু ট্রাই করতে চাইলে রেঁধে ফেলুন ‘ইয়াখনি পনির’। কাশ্মীরি ঘরানার এই পদে থাকে হালকা মশলার ব্যবহার, দই ও সুগন্ধি মশলার মোলায়েম স্বাদ, যা পনিরকে দেয় একেবারে নতুন রূপ।

উপকরণ:

২৫০ গ্রাম পনির

১ চা-চামচ গোটা ধনে

১ চা-চামচ জিরে

৩-৪টি শুকনো কাশ্মীরি লঙ্কা

৪-৫টি গোলমরিচ

১টি বড় এলাচ

২-৩টি ছোট এলাচ

এক টুকরো দারচিনি

২ টেবিল চামচ পোস্ত

১২-১৫টি কাজুবাদাম

২ টেবিল চামচ টক দই

স্বাদ মতো নুন, চিনি

আধখানা ক্যাপসিকাম

২ টেবিল চামচ ঘি

১ টেবিল চামচ কসৌরি মেথি


 প্রণালী: পনির চৌকো করে কাটতে পারেন আবার দেখতে ভাল লাগবে বলে তিনকোনা করেও কেটে নিতে পারেন। পনির সাদা তেল বা ঘিয়ে হালকা করে নুন দিয়ে ভেজে তুলে রাখুন। কড়াইয়ে শুকনো লঙ্কা এবং গোটা গরমমশলা দিয়ে নাড়াচাড়া করে নিন। মশলা একটু ঠান্ডা হলে গুঁড়িয়ে নিন। এ বার কড়াইয়ে কাজুবাদাম এবং পোস্ত হালকা নাড়াচাড়া করে নিন। মিক্সারে টক দই দিয়ে একসঙ্গে ঘুরিয়ে নিন।কড়াইয়ে সাদা তেল দিয়ে চৌকো করে কাটা ক্যাপসিকাম হালকা ভেজে নিন। কড়াইয়ে ঘি দিন। ঘিয়ে রান্নাটির স্বাদ সবচেয়ে ভাল হবে। বেটে রাখা মিশ্রণটি দিয়ে আঁচ কমিয়ে নাড়তে থাকুন। যোগ করুন স্বাদ মতো নুন, চিনি। মিশ্রণ থেকে তেল ছেড়ে এলে পনিরের টুকরো দিয়ে দিন। মশলা যোগ করে আঁচ কমিয়ে আরও ৫-৭ মিনিট রান্না করে নিন। যোগ করুন ক্যাপসিকাম। চাইলে কসৌরি মেথিও দিতে পারেন একেবারে শেষে। পোলাও, পরোটা, নান— সবের সঙ্গেই সাদা রঙের ইয়াখনি পনির খেতে ভাল লাগবে।

You might also like!