Breaking News
 
Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা

 

Aditi Rao Hydari's Special Recipe related to Omlett: ডিমের অমলেটের স্বাদ একদম বদলে যাবে এক চাটনির গুণে, কিভাবে বানাবেন শেখাচ্ছেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি

Aditi Rao Hydari
Aditi Rao Hydari

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাড়ির প্রাতঃরাশে রুটি কিংবা পাউরুটির সাথে ডিম থাকে। সেদ্ধ, ভাজা, পোচ, ভুজিয়া ইত্যাদি মানুষরা যেমনভাবে খেতে ভালবাসেন! কিন্তু সাধারণ ডিমের অমলেটের স্বাদ  বড্ড একঘেয়ে। সেই স্বাদ পাল্টে যেতে পারে ‘এলিপায়া করম’ চাটনির গুণে। মাত্র কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে সেই চাটনির কথা উল্লেখ করেছেন বলিউড খ্যাত অভিনেত্রী অদিতি রাও হায়দারি। সেই চাটনি কিভাবে বানাতে হয়,সেটাও জানিয়েছেন নেটফ্লিক্সে চলা হীরামন্ডি ওয়েব সিরিজের বিব্বোজান !

উল্লেখ্য, দক্ষিণ ভারতের খাবারের মূল রান্নায় ‘এলিপায়া করম’ চাটনির কদর বেশি। বাঙালি চাটনি যেমন হয়, দেখতে মোটেও তেমন নয়। বিভিন্ন মশলার শুকনো একটি মিশ্রণ হল ‘এলিপায়া করম’। শুধু অমলেট নয়, নিরামিষ যে কোনো পদে মুখরোচক করে তুলতে এ চাটনি লাগে। 


রইলো নীচে প্রণালী চাটনী বানানোর জন্যঃ  

উপকরণ -

চারটি ডিম

দুটো টেবিল চামচ রসুন বাটা

২-৩টি কাঁচালঙ্কাঁদ

স্বাদানুযায়ী নুন

আধ চা চামচ লঙ্কা গুঁড়ো

আধ চা চামচ গোটা জিরে 


বিস্তারিত প্রণালী - প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে আদা-রসুন বাটা, একদম কুচ করে কাটা পেঁয়াজ এবং কাঁচালঙ্কা দিয়ে দিন। সাথে সামান্য একটু নুনও দিয়ে দিতে হবে। তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। ভাজা হলে ডিম ভেঙে এমন ভাবে দিতে হবে যেন কুসুম থাকে উপর থেকে দিয়ে দিন। কড়াইয়ের মাপ বুঝে ডিমের সংখ্যা বাড়িয়ে বা কমিয়ে কড়াইয়ের মুখে ঢাকা দিয়ে দিন। কুসুম গোটা অবস্থায় থাকতে থাকতেই ডিম ভাজা ভাজা হয়ে যাবে। 

শিলা বা হামানদিস্তায় সামান্য একটু লঙ্কা গুঁড়ো, রসুন বাটা, গোটা জিরে, এক চিমটে নুন দিয়ে ভালো করে বেটে নিন। কড়াইয়ের ঢাকা খুলে দেখুন, ডিম ভাজা হয়ে গেছে কি না। হয়ে গেলে উপর থেকে ছড়িয়ে দিন মিশ্রণ। ব্যস, ডিমভাজা তৈরি! জলখাবারে রুটি বা পরোটা দিয়ে এই ডিমের ও্মলেট খেতে মন্দ লাগেনা। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…