Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

9 months ago

Chicken Gilafi kebab: বছরশেষের আড্ডায় নতুন স্বাদ! বাড়িতেই বানান রেস্তরাঁর মতো মুরগির গিলাফি কবাব

Chicken Gilafi kebab
Chicken Gilafi kebab

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বছর শেষ মানেই বন্ধুদের আড্ডা, আত্মীয়দের সঙ্গে জমাটি জমায়েত। এই সময়ে বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য চাই এমন কিছু খাবার, যা বানানো সহজ অথচ স্বাদে হবে একেবারে রেস্তরাঁর মতো। ভাবছেন কোন পদে জমবে আপনার আড্ডা? চা কিংবা কফির সঙ্গে জমিয়ে দিতে পারে মুরগির গিলাফি কবাব। আজকাল অনেকেই চিকিৎসকদের পরামর্শে পাঁঠার মাংস খাওয়া কমিয়ে দিয়েছেন। তবে তাই বলে কবাবের স্বাদ থেকে নিজেকে বঞ্চিত করার কোনও কারণ নেই। পাঁঠার মাংস নয়, মুরগি দিয়েই বানিয়ে ফেলুন সুস্বাদু গিলাফি কবাব। ‘গিলাফি’ শব্দের অর্থই হল প্রলেপ। এই কবাবের বিশেষত্ব হল, কিমা করা মুরগির উপর রঙবেরঙের সব্জির প্রলেপ দিয়ে সেঁকে নেওয়া।


কী ভাবে বানাবেন মুরগির গিলাফি কবাব?

উপকরণ:

বোনলেস মুরগির মাংস: ৫০০ গ্রাম

জল ঝরানো টক দই: আধ কাপ

ছাতু: ২-৩ টেবিল চামচ

গোলমরিচ গুঁড়ো: ১ টেবিল চামচ

গরম মশলা গুঁড়ো: ১ চা চামচ

লঙ্কা গুঁড়ো: ১ টেবিল চামচ

কবাব মশলা: ১ টেবিল চামচ

কাঁচালঙ্কা বাটা: ১ টেবিল চামচ

আদা-রসুন বাটা: ২ টেবিল চামচ

ধনেপাতা কুচি: ৩ টেবিল চামচ

সর্ষের তেল: ২ টেবিল টামচ

নুন: স্বাদমতো

লাল, হলুদ, সবুজ বেলপেপারকুচি ২ কাপ

কাঠি বা শিক: ৫টি

কয়লা: ১ টুকরো


প্রণালী: মুরগির মাংসের টুকরোগুলি ভাল করে ধুয়ে মিক্সিতে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নিন। এ বার একটি পাত্রে সেই মিশ্রণটি নিয়ে একে একে টক দই, ছাতু, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কবাব মশলা, আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, নুন, সর্ষের তেল দিয়ে ভাল করে মাখিয়ে রাখুন। এ বার পাত্রটি ঢাকা দিয়ে ফ্রিজে তুলে রাখুন ২-৩ ঘণ্টার জন্য। ফ্রিজ থেকে বার করে প্রয়োজনে মিশ্রণটি আরও আঁট করার জন্য পরিমাণ মতো ছাতু যোগ করুন। একটি ছোট পাত্রে গরম কয়লাটি রাখুন। এর পর সেই পাত্রটি মূল মিশ্রণের মধ্যে রেখে কয়লার উপর ঘি ঢেলে পাত্রের মুখটি ভাল করে ঢেকে দিন, যাতে ঘি ও পোড়া গন্ধ দুই-ই মাংসের মিশ্রণে মিশে যায়। এ বার একটি শিক বা কাঠিতে তেল মাখিয়ে মাংসের মিশ্রণটি খানিকটা করে নিয়ে শিকের গায়ে কবাবের মতো গেঁথে নিন। এ বার একটি প্লেটে বেলপেপারের কুচি ছড়িয়ে দিন। কবাবগুলির গায়ে বেলপেপার মাখিয়ে নিন ভাল করে। গ্রিল চিহ্ন যুক্ত প্যানে সামান্য মাখন নিয়ে ভাল করে তাতিয়ে নিন। গেঁথে রাখা কবাবগুলি সেঁকে নিন। পুদিনার চাটনি আর পেঁয়াজের সঙ্গে গরমাগরম পরিবেশন করুন গিলাফি কবাব। 

You might also like!