Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

11 months ago

Chutney Recipes: ফিকে খাবারে স্বাদের টুইস্ট-রইল ৩ রকমের রকমারি চাটনির হদিস!

Tomato chutney
Tomato chutney

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কারও বাড়িতে হার্টের রোগী, তো কেউ ডায়েট মেনে ওজন কমানোর চেষ্টা করছেন— ফলে অনেক ঘরেই এখন কমে গিয়েছে তেল-মশলাদার খাবারের চল। পুষ্টিবিদরাও বার বার বলছেন, দৈনন্দিন খাদ্যতালিকায় যতটা সম্ভব তেল-মসলা কম রাখাই ভালো। কিন্তু সমস্যা হয় তখনই, যখন রোজ রোজ সাদামাটা খাবার খেতে খেতে একঘেয়েমি হয়ে যায়। এই সময় খাবারের স্বাদ ফিরিয়ে আনতে এক চামচ চাটনি হয়ে উঠতে পারে সেরা সঙ্গী। ফিকে স্বাদের খাবারেও এনে দেয় মজাদার টুইস্ট। তাই আজ রইল নানা রকম সুস্বাদু ও সহজে বানানো চাটনির হদিস।

টম্যাটোর চাটনি: অল্প তেলে দু’টুকরো করে কাটা টম্যাটো ও গোটা রসুন ভাল করে ভেজে নিন। এ বার টম্যাটোর খোসাগুলি ছাড়িয়ে মিশ্রণটি ভাল করে ঘেঁটে নিন। তার মধ্যে নুন, চিনি আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিন। এ বার কুচো করে কাটা পেঁয়াজ, কাঁচালঙ্কা আর ধনেপাতা মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নিলেই তৈরি টম্যাটোর চাটনি। রুটি-পরোটার সঙ্গে শুধুই খেয়ে নিতে পারেন এই সুস্বাদু চাটনি।

বাদামের চাটনি: সমপরিমাণ বাদাম আর ছোলার ডাল নিয়ে শুকনো কড়াইতে ভাল করে ভেজে নিন। এ বার মিশ্রণটি মিক্সিতে ঢেলে তার মধ্যে কাচালঙ্কা, রসুন, টম্যাটো আর নুন দিয়ে ভাল করে পেস্ট বানিয়ে নিন। এ বার একটি কড়াইতে সামান্য সাদা তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, সর্ষে, ছোলার ডাল, কারিপাতার ফোড়ন দিন। তৈরি হয়ে যাবে বাদামের চাটনি।

পুদিনার চাটনি: আদা, কাঁচালঙ্কা, ধনেপাতা, পুদিনাপাতা নুন, চিনি, তেঁতুলের ক্বাথ আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে মিক্সিতে ভাল করে বেটে নিন। সাধারণ ডাল-ভাতের সঙ্গেও এই চাটনি পাতে রাখলে জমে যাবে দুপুরের খাবার।

You might also like!