Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Horoscope

2 years ago

Weekly Love Horoscope: এই সপ্তাহে বাড়বে রোম্যান্স! প্রেমে ভাসবে এই ৫ রাশি

Weekly Love Horoscope (File Picture)
Weekly Love Horoscope (File Picture)

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এই সপ্তাহে মকর রাশিতে বুধ ও সূর্যের মিলনে গঠিত হচ্ছে বুধাদিত্য রজযোগ। আগামী ১ ফেব্রুয়ারি মকর রাশিতে গোচর করবে বুধ। জ্যোতিষ গণনা বলছে যে এর ফলে চলতি সপ্তাহে প্রেম জীবনে সুখ উপচে পড়বে ৫ রাশির জাতকদের।

​বৃষ রাশি

প্রেম জীবন নিয়ে কথা বললে দেখা যাচ্ছে যে আগের তুলনায় এই সপ্তাহে রোম্যান্স বাড়বে বৃষ রাশির জাতকদের জীবনে। প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। সঙ্গীর আরও কাছাকাছি থাকতে পারবেন আপনি এই সপ্তাহে। দুজনের মধ্যে পারস্পরিক প্রেমের বন্ধন আরও জোরালো হবে। নতুন কোনও চার্ম আসায় আরও মধুর হয়ে উঠবে বৃষ রাশির জাতকদের প্রেম জীবন।

​মিথুন রাশি

২৯ জানুয়ারি থেকে এই সপ্তাহে জীবনে নতুন করে রোম্যান্সের আগমন ঘটবে মিথুন রাশির জাতকদের জীবনে। দুজনের মনেই একে অপরের প্রতি আকর্ষণ আরও বাড়বে। যারা এখনও সিঙ্গল, তাঁরা এই সপ্তাহে মনের মানুষের সন্ধান পেতে পারেন। সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকায় এই সপ্তাহে মিথুন রাশির জাতকদের মনে সুখ ও শান্তি থাকবে ভরপুর।

সিংহ রাশি

চলতি সপ্তাহটি বেশ রোম্যান্টিক ভাবেই কাটতে চলেছে সিংহ রাশির জাতকদের। সপ্তাহের শুরু থেকেই আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি থাকবে। সঙ্গীর সঙ্গে রিল্যাক্স করে বেশ ভালো সময় কাটাবেন আপনি। দুজনের মধ্যে সম্পর্কের উষ্ণতা বাড়বে। ভবিষ্যত্‍ জীবনকে সুন্দর করার জন্য আপনারা একসঙ্গে কোনও পরিকল্পনা করতে পারেন। সপ্তাহের শেষে প্রেম আরও বাড়বে।

কন্যা রাশি

বুধাদিত্য রাজযোগের শুভ প্রভাব এই সপ্তাহে কন্যা রাশির জাতকদের প্রেম জীবনকে আরও সুন্দর ও সাফল্যপূর্ণ করে তুলবে। এমন কিছু আপনার জীবনে ঘটতে চলছে, যার ফলে প্রেম জীবনে বেশ কিছু সুন্দর অভিজ্ঞতা ও অনুভূতির মধ্যে দিয়ে যাবেন আপনি। সঙ্গীর সঙ্গে যাবতীয় ভুল বোঝাবুঝি মিটে যাবে। তবে সপ্তাহের শেষে কোনও খারাপ খবর পেতে পারেন কন্যা রাশির জাতকরা।

তুলা রাশি

প্রেমের দিক থেকে চলতি সপ্তাহটি সুখ ও আনন্দে ভরা থাকবে তুলা রাশির জাতকদের জন্য। সপ্তাহের শুরুতেই আপনাদের মধ্যে পারস্পরিক ভালোবাসার বন্ধন আরও শক্তিশালী হবে। এই সময় সুখ আপনার জীবনের দরজায় কড়া নাড়বে। প্রেম জীবনের সমস্যা দূর করতে কোনও তৃতীয় ব্যক্তির সাহায্য আপনি পেতে পারেন। সপ্তাহের শেষে সঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন।

You might also like!