Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Horoscope

2 years ago

Shiv Ratri 2024 : শিবরাত্রি কেন পালন করা হয় ? পুরাণের কাহিনি কী বলছে, জেনে নিন বিশেষ দিনের মাহাত্ম্য

Shiv Ratri 2024
Shiv Ratri 2024

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় । সারাদিন-রাত উপোস থেকে মহাদেবের মাথায় জল ঢেলে শিবরাত্রি পালন করেন ভোলেনাথের ভক্তরা । এবছর ৮ মার্চ পড়েছে শিবরাত্রি । কিন্তু, কেন শিবরাত্রি পালন করা হয় জানেন ? বলা হয়, এই দিনেই মা পার্বতীর সঙ্গে বিবাহ হয় দেবাদিদেব মহাদেবের। পুরাণ আর কোন কাহিনির উল্লেখ রয়েছে জেনে নিন...

কেন পালন করা হয় শিবরাত্রি ?

পুরাণে পার্বতী প্রকৃতির প্রতীক। অন্যদিকে মহাদেব চেতনার প্রতীক। চেতনা এবং শক্তি উভয়ের মিলনের সৃষ্টিকে সহজ করে তোলে । ফাল্গুন মাসের অন্ধকার পাক্ষিকের ১৪ তম দিনে শিব ও পার্বতীর মিলন ঘটেছিল ।

আবার বলা হয়, মহাশিবরাত্রির দিন রুদ্র রূপ ধারণ করেছিলেন শিব । মা সতীর দেহত্যাগের পরই প্রলয় নৃত্য করেন দেবাদিদেব । প্রলয় নৃত্যের তিথিতেই উদযাপিত হয় মহাশিবরাত্রি।

পঞ্জিকা মতে,চলতি বছর ৮ মার্চ শিবরাত্রির তিথি শুরু হচ্ছে । আর সেই তিথি শেষ হচ্ছে, ৯ মার্চ । তিথির সময় - ৮ মার্চ রাত ৯ টা ৫৭ মিনিট থেকে ৯ মার্চ সন্ধ্যে ৬টা ১৭ মিনিট ।প্রচলিত বিশ্বাস অনুযায়ী, অবিবাহিত মেয়েরা শিবরাত্রি করলে মনের মতো বর পায় । বিবাহিতদের বৈবাহিক জীবন সুখের হয় । তবে জানেন কি, বছরের প্রতি মাসেই কিন্তু শিবরাত্রি পালিত হয় । তবে, মহাশিবরাত্রি (Maha Shivratri) বছরে একবারই আসে, এই ফাল্গুন মাসে ।


You might also like!