Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Horoscope

1 year ago

Rashifal: রাশি মিলিয়ে দেখে নিন কী আছে ভাগ্যে

Rashifal
Rashifal

 

মেষ: আপনার কাজ ও পরিবারের সদস্যদের নিয়ে ব্যস্ত থাকবেন ৷ সন্ধ্যায় আপনি ভালো সময় কাটাবেন । আপনি সকলের পরিচিতি লাভ করতে চান ৷ নিজের এই উচ্চাকাঙ্ক্ষা আপনি শীঘ্রই পূরণ করতে সক্ষম হবেন ।


বৃষ: আজ আপনি বেশিরভাগ সময়টা স্বাস্থ্যর উপর নজর দেবেন । ব্যবসায়িক মধ্যাহ্নভোজনে কিছু বাকি থাকা আলোচনা সফল হবে । গবেষণার কাজ আশাতীত ভালো যাবে।


মিথুন: আজ আপনার বন্ধুদের সঙ্গে বন্ধন আরও দৃঢ় হবে । আপনি হয়তো আজ প্রেমে পড়তে পারেন । যদি ইতিমধ্যেই কোনও মহিলার সঙ্গে সম্পর্কে থাকেন, তবে আপনি হয়তো সেই বন্ধনকে বাগদান বা বিবাহের বন্ধনে আবদ্ধ করতে পারেন ।


কর্কট: আজ নতুন বাড়ি অথবা গাড়ি কেনার জন্য শুভ দিন । নতুন বাড়িতে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে । গৃহপ্রবেশ জাতীয় অনুষ্ঠানের জন্য প্রস্তুত থাকুন । মন শান্ত রাখতে আজ যোগব্যায়াম বা প্রাণায়ম করতে পারেন ৷


সিংহ: আজ দিনটি আপনার কাছে আনন্দদায়ক ৷ আপনি যদি ক্রীড়াপ্রেমী হন তাহলে হয়তো আপনার মন ক্রীড়ার প্রতি আকর্ষণ করবে ৷ আজ ভালো সময় কাটাবেন ৷


কন্যা: আপনার পুরোনো কৃতিত্বগুলি নিয়ে বসে থাকার সময় এটি নয় ৷ আপনাকে অক্লান্তভাবে নিজের কাজ চালিয়ে যেতে হবে । আপনি নিজের মনোযোগ ঠিক রাখতে হবে ৷ কিছুদিন আগেই যে সাফল্য পেয়েছিলেন সেই একই পরিমাণ সাফল্যের পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। সম্পর্কগুলিকে অবহেলা করবেন না, কারণ এগুলিই আপনার সাফল্য এবং শান্ত থাকার ভিত্তি ।


তুলা: প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটাতে চাইবেন । বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হবেন । আজ সন্ধ্যায় আপনি প্রিয়জনের সঙ্গে একটি রোম্যান্টিক সন্ধ্যা কাটাতে পারেন ।


বৃশ্চিক: বহুদিন ধরে পড়ে থাকা কোনও সংস্কারের কাজ আজ হয়ত শুরু হতে পারে । আপনি চাইবেন শিল্পকর্মের মাধ্যমে আপনার ঘর সাজাতে পারবেন । আপনার বাড়ির নতুন রূপ সকলে দেখানোর জন্য হয়তো আপনার প্রিয়জনের সঙ্গে একটি ছোট্ট উৎসবেরও আয়োজন করতে পারেন ৷


ধনু: বিশৃঙ্খলা এবং বিভ্রান্তির মধ্যে নিজের অভিমুখ এবং গন্তব্য ভুলে যাবেন না । আজ হয়ত আপনি সময়ের অভাবে ভুগবেন ৷ এক মুহূর্ত মানসিক শান্তি পাবেন না । এই পরিস্থিতিতে একটি বিরতি নিতে পারেন ।


মকর: আজ বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে ৷ আবার সেইসব বিভিন্ন ভাবে খরচও হয়ে যাবে । রোজগার এবং খরচের একটা হিসেব রাখুন । কাজের জায়গায় পরিস্থিতি হয়তো একটু কঠিন হতে পারে ৷ কিন্তু আপনি আপনার সহজাত-অর্জিত দক্ষতা এবং পুরোনো অভিজ্ঞতা দ্বারা সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন ৷


কুম্ভ: আজ অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেক কম । দিনের সর্বোচ্চ বিন্দু হবে আপনার অনবদ্য দক্ষতা যার দ্বারা আপনি একঘেয়ে কাজগুলি করবেন । সাফল্য পেতে গেলে পরিশ্রম করে যেতে হয় ।


মীন: ভালোভাবে শুরু করা মানে অর্ধেক কাজ শেষ । এটি মনে রেখে, কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পূর্ণ করার ব্যাপারে আপনি সক্রিয়ভাবে নিজের সহকর্মীদের সহযোগিতা চাইবেন ৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন চাইবেন। আজ সন্ধ্যায় আপনি সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখবেন ।

You might also like!