Breaking News
 
Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান

 

Horoscope

3 years ago

Today's Horoscope : আজকের দিন মেষ রাশি- ১৯ জুলাই ২০২৩ , কেমন যাবে আপনার সারাদিন জেনে নিন

Rashifal (Symbolic Picture)
Rashifal (Symbolic Picture)

 

মেষ রাশিঃ ছোটখাটো আঘাত লাগতে পারে। আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে। অযথা তর্কে যাবেন না, সমস্যা হতে পারে। পুরনো শত্রুতার জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পেটের সমস্যা বাড়তে পারে। পিতার শরীর নিয়ে দুশ্চিন্তা। 


বৃষ রাশিঃ বাড়িতে অতিথি সমাগম হতে পারে। দিনের শেষ ভাগে সম্মানপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ হতে পারে। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন। রাস্তায় দুর্ঘটনা হতে পারে। খরচ বাড়তে পারে। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে।  


মিথুন রাশিঃ দাম্পত্য জীবনে উদ্বেগ বাড়বে। কেনাবেচা করার জন্য দিনটি শুভ। খুব দরকারি কাজ থাকলে দুপুরের পরে করুন। বন্ধুদের কথা মেনে চললে বিপদের মুখে পড়তে পারেন। কারও প্রতি আপনার আচরণ খুব খারাপ হতে পারে। ব্যবসায় একটু চাপ বাড়তে পারে। পাওনা আদায় হওয়ার সম্ভাবনা।  


কর্কট রাশিঃ আইনজীবীদের শুভ সময়। খুব কাছের মানুষের জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে। কাজের জন্য ভ্রমণ হতে পারে। ব্যবসা থেকে ভাল লাভ আসতে পারে। 


সিংহ রাশিঃ ধর্ম বিষয়ক আলোচনায় আপনি সুনাম অর্জন করবেন। বাড়তি উপার্জন হতে পারে। শখ মেটাতে খরচ হতে পারে। শরীরে সমস্যা থাকতে পারে। অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। চাকরির স্থানে বিবাদ হতে পারে। 


কন্যা রাশিঃ  চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় জট থাকলে তা ছেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ক্রোধ সংযত করা দ্রুত প্রয়োজন। হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায় আয় বৃদ্ধি পেতে পারে। 


তুলা রাশিঃ  বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপযশ হতে পরে। বাড়তি ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে। মামলা-মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভাল। সাংসারিক শান্তি বজায় থাকবে। 


বৃশ্চিক রাশিঃ শত্রুর সঙ্গে চুক্তিতে সমস্যার সমাধান হতে পারে। প্রেমে নতুন মোড় ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন ব্যবসার প্রচেষ্টা করতে পারেন। সারা দিন বেশ উৎফুল্ল কাটবে। বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। 


ধনু রাশিঃ সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ। সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ব বোধ। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চ পদের চাকরি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে শুভ কাজের জন্য অর্থ খরচ। পায়ের নীচে আঘাত থেকে সাবধান। বুকের কষ্ট বাড়তে পারে। বন্ধুদের কথায় আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে। 


মকর রাশিঃ বিশেষ কোনও কাজ করায় সামাজিক মর্যাদা লাভ হতে পারে। চিকিৎসার কাজে সারা দিন ব্যস্ততা থাকবে। সন্তানের বায়না পূরণ করতে হতে পারে। কোনও ভাল খবর পেতে পারেন। বহু দিনের আশা ভঙ্গ হতে পারে। সন্তানের কোনও ভাল কাজ আপনাকে অবাক করবে। 


কুম্ভ রাশিঃ কোনও ভাল কাজের পরিপ্রেক্ষিতে হতাশা জুটবে। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, তবে খুব চিন্তা করে। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ। মামলায় জড়িয়ে পড়তে পারেন। পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক। কানের সমস্যা বাড়তে পারে। পিতার শরীর নিয়ে একটু ভাবনা হতে পারে। প্রেমে আনন্দের সময়। 


মীন রাশিঃ সন্তানদের কোনও কাজে সাহায্য করতে হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে ভাল করে নজর দিন। বন্ধু সমাগমে মনে আনন্দ বৃদ্ধি। আপনার সহ্যক্ষমতা আপনাকে বাঁচাবে। কোমরে যন্ত্রণা বাড়তে পারে। ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে।  

You might also like!