Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Horoscope

2 years ago

Rashifal : আজকের দিন ১৯ অক্টোবর, ২০২৩ কেমন যাবে আপনার সারাদিন জেনে নিন বিস্তারে

Rashifal (Symbolic Picture)
Rashifal (Symbolic Picture)

 

মেষ রাশিঃ যে কোনও কাজের চেষ্টা করতে পারেন ফল, শুভ হবে। বাড়িতে কারও বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। সন্তানদের সঙ্গে ভাল ব্যবহার বজায় রেখে চলুন। রাস্তায় ছোটখাটো আঘাত লাগতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। মানুষের সেবায় শান্তি পেতে পারেন। 


বৃষ রাশিঃ কোনও দুঃস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে। নানা ধরনের শারীরিক অসুস্থতার যোগ। গৃহনির্মাণে বাধা পড়তে পারে। সপরিবার ভ্রমণ নিয়ে চিন্তা। সংসারে মাত্রাছাড়া ব্যয় হতে পারে। কোনও কাজে বন্ধুদের সাহায্য পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন। 


মিথুন রাশিঃ পরিশ্রমের ফল ভাল পাবেন। প্রতিবেশীদের কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ পা দিয়ে দেবেন না। পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা। সংসারে শ্রীবৃদ্ধি হওয়ায় শান্তিলাভ।  


কর্কট রাশিঃ  আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে। শরীরে যন্ত্রণা বৃদ্ধি। ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা হতে পারে। শত্রুভয় বাড়তে পারে। চাকরির স্থানে কোনও মহিলার সঙ্গে নতুন ভাবে বন্ধুত্ব শুরু হতে পারে। কর্মস্থানে ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। সরকারি কর্মচারিদের শুভ দিন।  


সিংহ  রাশিঃ কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। স্বামী-স্ত্রীর মধ্যে সমস্যা বাড়বে। বিশেষ আলোচনা থাকলে সেরে ফেলুন। শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে। কর্মস্থানে ভাল পরিকল্পনার জন্য সুনাম হতে পারে। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে। রক্তচাপ বাড়তে পারে। আত্মীয়দের নিয়ে বিবাদ হতে পারে। 


কন্যা রাশিঃ খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক ক্ষতি হতে পারে। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসার ব্যাপারে মনোবল বাড়ান। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল হবে। টাকাপয়সা চুরি যেতে পারে। ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। 


তুলা  রাশিঃ ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। কাউকে কটুকথা বলার জন্য অনুতাপ হতে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। 


বৃশ্চিক রাশিঃ নিজের প্রতিভা বিকাশের বিশেষ দিন। কোনও ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে। আবেগের বশে কাজ করলে বিপদ হতে পারে। আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে। নেশার প্রতি আসক্তি বৃদ্ধি।  


ধনু রাশিঃ শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন। ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরে পরিবেশ খুব একটা উপযুক্ত হবে না। বাড়ির গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে। উচ্চশিক্ষায় বাধা পড়তে পারে। প্রেমের ক্ষেত্র খুব শুভপ্রদ। বাড়িতে অতিথি সমাগমে চিন্তা। হঠাৎ বিষয়সম্পত্তির প্রাপ্তিযোগ। 


মকর  রাশিঃ আপনার ঋণের পরিমাণ বাড়তে পারে। মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে। সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায় বিবাদের যোগ। অকারণে কোনও আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা-মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা।  


কুম্ভ রাশিঃ অতিরিক্ত বন্ধুপ্রীতি আপনাকে ভোগাতে পারে। প্রতিবেশীদের কারণে ব্যবসায় ক্ষতি হতে পারে। স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন। গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ করা যাবে। সন্তানদের কাজে গর্ব বোধ করতে পারেন। কোনও ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে। 


মীন রাশিঃপ্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই ভাল হবে। চক্ষুপীড়া হতে পারে। ভ্রাতৃবিরোধের যোগ দেখা যাচ্ছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকাই ভাল। বাড়িতে আত্মীয়ের সমাবেশ হবে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতার সম্ভাবনা। স্ত্রীর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে।

You might also like!