Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Health

3 years ago

The rarest surgery: বিরলতম অস্ত্রোপচার তরুণীর গোপনাঙ্গ থেকে বের করা হলো গুলি - তরুণী এখন সুস্থ

The rarest surgery removed the bullet from the girl's private parts - the girl is now healthy
The rarest surgery removed the bullet from the girl's private parts - the girl is now healthy

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সমালিয়া এখন সম্পূর্ণ যুদ্ধবিদ্ধস্ত। প্রতিদিন নতুন নতুন হতাহতের খবর আসছে। এর মধ্যেই এসে পৌঁছায় এক মর্মান্তিক খবর। সেই যুদ্ধের আঘাতে এক তরুণী আহত হন গোপনাঙ্গে গুলিবিদ্ধ হয়ে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকদের চেষ্টায় মহিলার যৌনাঙ্গ থেকে বুলেট বের করা হয়। সম্প্রতি একটি আন্তর্জাতিক মেডিক্যাল জার্নালে এই সংবাদ প্রকাশিত হয়েছে। ওই জার্নালে দাবি করা হয়েছে, বিশ্ব প্রথমবার সাফল্যের সঙ্গে এমন অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। প্রশ্ন উঠছে, কীভাবে গোপনাঙ্গে গুলিবিদ্ধ হলেন মহিলা? এই নিয়ে খবর দিয়েছে একটি আন্তর্জাতিক নিউজ মিডিয়া।

  ওই নিউজ মিডিয়ার সূত্রে জানা গিয়েছে, ২৪ বছর বয়সি ওই তরুণী নিজের ঘরে বসেছিলেন। সেই সময় ছাদ ফুঁড়ে  একটি গুলি ছিটকে এসে লাগে তাঁর গোপনাঙ্গে। যৌনাঙ্গের ভিতরে গিয়ে আঘাত করে সেটি। ইন্টারন্যাশানাল জার্নাল অফ সার্জারি কেস রিপোর্টসের দাবি, এভাবে কোনও মহিলার গোপনাঙ্গে গুলি আটকে থাকার ঘটনা প্রথমবার। ইতিমধ্যে চিকিৎসকরা অস্ত্রোপচারে তা বের করেছেন। এর জন্য তরুণীর ‘লোকাল অ্যানাসথেশিয়া’ হয়। এরপর অস্ত্রোপচার করেন চিকিৎসকদের একটি দল। পরদিনই মহিলাকে ছেড়ে দেওয়া হয় বলেও জানা গিয়েছে। এই ঘটনায় বিস্মিত নাগরিক মহল। তবে সফল অস্ত্রোপাচারের খবরে সকলেই খুশি। 

You might also like!