Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Health

2 years ago

Skin Care Tips : বয়সের ছাপ আটকাতে নিয়মিত খান এই খাবার

skin
skin

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  যৌবন ধরে রাখতে প্রয়োজন নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া।  নিয়মিত ব্যায়াম, মেডিটেশনের পাশাপাশি দরকার সঠিক খাদ্যাভ্যাস। তাহলেই ত্বক ভাল থাকবে। ডায়েট স্বাস্থ্য ও সৌন্দর্যকে প্রভাবিত করে। এছাড়াও প্রতিদিনের খাদ্য তালিকায় অ্যান্টি-অক্সিডেন্ট, হেলদি ফ্যাট, জল,মাখন এবং অন্যান্য অ্যান্টি-এজিং গুণসমৃদ্ধ খাবার যোগ করলেই ত্বক থাকবে নমনীয়।

ব্রকলি

ত্বকের টানটান ভাব বজায় রাখতে এবং বলিরেখা থেকে মুক্ত রাখতে সাহায্য করে ব্রকলি। শরীরে কোলাজেন তৈরিতেও সাহায্য করে থাকে। অ্যান্টি-এজিং এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যে সমৃদ্ধ ব্রকলি। এতে ফাইবার, ভিটামিন সি এবং কে, ফোলেট, অ্যান্টি-অক্সিডেন্ট এবং ক্যালসিয়াম রয়েছে।

আভাকাডো

ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে উজ্জ্বল করে আভাকাডো। পাশাপাশি এটি ত্বককে ময়েশ্চারাইজ করতেও সাহায্য করে।অ্যাভোকাডোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কে, সি, ই এবং এ।

পেঁপে

অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর পেঁপে স্বাস্থ্য ও সৌন্দর্য উভয়ের জন্যই ভালো। এছাড়াও, এতে ভিটামিন, খনিজ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের মতো পুষ্টি রয়েছে।

দই

যৌবন ধরে রাখতে নিয়মিত দই খান। দইয়ে প্রচুর প্রোটিন ও ক্যালসিয়াম আছে যা শরীরের গঠন ভালো রাখে এবং হাড়ের ক্ষয় রোধ করে। এছাড়াও দই ত্বকের বলিরেখা দূর করে। দই মেদ ও কোলেস্টেরল কমাতেও সহায়তা করে।


You might also like!