Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Health

3 years ago

Medical College : সুখবর দিলেন মনসুখ! দেশে ক্রমাগত বাড়ছে মেডিকেল কলেজ ও আসন সংখ্যা

Medical College
Medical College

 

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি : দেশবাসীকে সুখবর দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। বৃহস্পতিবার তিনি টুইট করে জানিয়েছেন, মেডিকেল কলেজগুলিতে এমবিবিএস আসন সংখ্যা গত ৯ বছরে ৯৪ শতাংশ বেড়েছে। এক টুইট বার্তায় তিনি জানান, ২০১৩-১৪ সালে এমবিবিএস আসন সংখ্যা প্রায় ৫১ হাজার ছিল, এখন যা বেড়ে হয়েছে ৯৯ হাজারের বেশি। সরকার, দেশ জুড়ে চিকিৎসা শিক্ষাকে আরও শক্তিশালী করছে।

টুইটে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দেশে ক্রমাগত বাড়ছে মেডিকেল কলেজ ও আসন সংখ্যা। পরিসংখ্যান দিয়ে তিনি জানান, ২০১৩-১৪ সালে দেশে মেডিকেল কলেজের সংখ্যা ছিল ৩৮৭, ২০২৩ সালে সেই সংখ্যা ৬৫৪। ২০১৩-১৪ সালে ইউজি আসনের সংখ্যা ছিল ৫১,৩৪৮, ২০২৩ সালে সেই সংখ্যা ৯৯,৭৬৩ ও ২০১৩-১৪ সালে পিজি আসনের সংখ্যা ছিল ৩১,১৮৫, ২০২৩ সালে সেই সংখ্যা ৬৪,৫৯৯।

You might also like!