Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Health

3 years ago

Long Life Food:দীর্ঘ আয়ু ও সুস্থভাবে বাঁচার জন্য দশটি খাবারের তালিকা দিলেন গবেষক

Vegetabel
Vegetabel

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   মানুষ চায় দীর্ঘ আয়ু ও সুস্থ জীবন। ঠিক এই বিষয় নিয়েই সারা পৃথিবী ব্যাপী কয়েক বছর ধরে ঘুরে গবেষণা করেছেন আমেরিকার ন্যাশনাল জিওগ্রাফি ফেলো পুরস্কার বিজেতা সাংবাদিক এবং ডকুমেন্টারি মেকার দেন বিউটনার। তিনি পৃথিবীর একটি মানচিত্র করে দেখিয়েছেন বিভিন্ন রঙের মাধ্যমে। তিনি নীল রঙ চিহ্নিত জায়গাকে দীর্ঘ ও সুস্থ আয়ু বলে চিহ্নিত করেছেন। ওই সমস্ত জায়গার কোথাও কোথাও মানুষের গড় আয়ু ১০০ বছর। তিনি গবেষণা করে দেখেছেন,ওই সমস্ত জায়গার মানুষেরা মূলত কয়েক রকম খাদ্য গ্রহণ করেন। তাই ওই গবেষক মানুষকে ওই জাতীয় খাদ্যের উপর জোর দিতে বলেছেন। যেমন -

১) গোটা শস্য খান - গোটা শস্য হালকা পিষে চিবিয়ে কিছুটা খেতে পারেন। যেমন চাল,গম,যব, ভুট্টা ইত্যাদি।

২) পরিমিত চা ও কফি খান।

৩) নাটস - একদিনে দু-মুঠো নাট খান। ব্লু জোনের লোকেরা রোজ প্রায় দু মুঠো বিভিন্ন প্রজাতির বাদাম খান।

৪) খাবারের চিনির মাত্রা কম করুন।

৫) ডিম সপ্তাহে মাত্র তিনটে।

৬) গরুর দুধের থেকে তৈরি খাবার জরুরি নয়।

৭) রোজ খেতে পারেন মাছ।

৮) মাংস সপ্তাহে দু'বার এর বেশি নয়।

৯) বিনস - রোজ কমপক্ষে আধ কাপ বিন খাবারে রাখতে হবে।

১০) তাজা সবজি।

You might also like!