Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Health

2 years ago

Fact Check: হাঁসের ডিমের কুসুম খাওয়া কি সত্যিই উপকারি? আসুন জেনে নেওয়া যাক

Eggs (File Picture)
Eggs (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হাঁসের ডিমের কুসুম নিয়ে অনেকের মনেই নানা ধারণা রয়েছে। এমনকী কিছুজন মনে করেন, হাঁসের ডিমের কুসুম নাকি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তবে বিষয়টা কি আদৌ তাই? নাকি হাঁসের ডিম খাওয়াও অত্যন্ত ক্ষতিকর? আসুন জেনে নেওয়া যাকঃ

হাঁসের ডিমের কুসুমে রয়েছে ভিটামিন বি১২, ভিটামিন এ, আয়রন, জিঙ্ক সহ একাধিক জরুরি ভিটামিন এবং খনিজ। তাই প্রায়দিন হাঁসের ডিমের কুসুম খেলে যে দেহে পুষ্টির ঘাটতি কিছুটা হলেও মিটিয়ে ফেলতে পারবেন, তা তো বলাই বাহুল্য! শুধু তাই নয়, এতে রয়েছে অত্যন্ত উপকারী কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যা কিনা দেহে প্রদাহের প্রকোপ কমাতে পারে। তাই সুস্থ-সবল জীবন কাটাতে চাইলে ডায়েটে হাঁসের ডিমের কুসুম রাখতেই পারেন।

তবে মনে রাখবেন, মুরগির ডিমের তুলনায় হাঁসের ডিমে অনেকটা বেশি পরিমাণে কোলেস্টেরল রয়েছে। হিসাব বলছে, একটা মুরগির ডিমের কুসুমে যেখানে ৯০ থেকে ৯২ মিগ্রা কোলেস্টেরল থাকে, সেখানে হাঁসের ডিমে থাকে প্রায় ২৭০ মিগ্রা। আর এই কোলেস্টেরল হার্টের জন্য ভীষণই ক্ষতিকর। তাই হার্টের রোগীদের হাঁসের ডিমের কুসুম খেতে একদমই বারণ করা হয়। এই নিয়মটা মেনে চললেই আপনারা সুস্থ থাকতে পারবেন।

You might also like!