Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

Health

1 year ago

Benefits of Beetroot: খাদ্যতালিকায় 'বিট' রাখুন - কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে!

Beetroot
Beetroot

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সাধারণত বিট আমরা খুব বেশি খাদ্যতালিকায় রাখি না। বিট কিছুটা ব্রাত্যই বটে। বিটরুট শুধু তরকারি কিংবা স্ন্যাকস হিসেবেই কাজে লাগে না। বিটরুটের স্মুদি, জ্যুস, বিটের স্যালাড এমনকী বিটের তৈরি পরোটাও খাওয়া যায়। পুষ্টিবিদদের মতে, যদি প্রত্যহ খাবারের পাতে রোজ বিট রাখা যায়,তাহলে অনেক রোগ দূরে চলে যাবে।

* রক্তচাপ নিয়ন্ত্রণ - বিটের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রেট থাকে, যা শরীরে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়। এই যৌগটি রক্তনালীগুলিকে প্রসারিত করে, যা রক্ত প্রবাহকে উন্নত করে এবং রক্তচাপের মাত্রা স্বাভাবিক রাখে। এই কারণে উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের বিট খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

* বাতের ব্যথা কমায় - শীতের দিনে জয়েন্টে ব্যথা, গাঁট ফুলে যায়। এমন অবস্থায় বিট স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এতে টালাইন নামক একটি প্রদাহবিরোধী যৌগ রয়েছে, যা যে কোনও ধরনের প্রদাহ সৃষ্টিকারী রোগকে নিয়ন্ত্রণ করে।

* রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে - বিটের মধ্যে আলফা-লাইপোইক অ্যাসিড নামে একটি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ডায়াবেটিসের রোগীদের জন্য উপযোগী। নিয়মিত বিটের জ্যুস পান করলে এটি রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

* কোষ্ঠিকাঠিন্য দূর করে- বিটরুট ফাইবার সমৃদ্ধ এবং এটি আপনার অন্ত্রে ভাল ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি করে। পরিপাকতন্ত্রে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া থাকলে, সেগুলো রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। পাশাপাশি, ফাইবার হজম ক্ষমতা উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে প্রতিরোধ করে।

* এছাড়াও নানাবিধ উপকার রয়েছে- বিটের মধ্যে জিঙ্ক, কপার, আয়রনের মতো মিনারেল রয়েছে। রক্তাল্পতার ঝুঁকি কমাতে সাহায্য করে বিটরুট। যে কারণে মহিলাদের ডায়েটে অবশ্যই বিটরুট রাখা দরকার। তাছাড়া এই সবজির মধ্যে ভিটামিন এ এবং সি রয়েছে। এই পুষ্টিগুলো চোখ, ত্বক, চুলের খেয়াল রাখে। তাই খাদ্য তালিকায় বিট নিয়মিত রাখার চেষ্টা করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন

You might also like!