Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

Health

1 year ago

Ghee in Diabetes: ডায়াবিটিস থাকলে কি ঘি খাওয়া যায়?

Ghee in Diabetes
Ghee in Diabetes

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ খাবার নিয়ে ডায়াবিটিস রোগীদের অনেক ধরনের বিধিনিষেধ থাকে। রক্তে শর্করার পরিমান বেড়ে যাওয়া যেমন ভালো না, তেমনি আবার দ্রুত অনেক কমে যাওয়াও ভালো না। তাই খাবার নির্বাচন করতে হয় অনেক ভেবেচিন্তে।

এ ধরনের ক্ষেত্রে অনেকেরই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে। ঘি কি ডায়াবিটিসে আক্রান্তরা খেতে পারেন? এই বিষয় নিয়ে অনেকের অনেক মতামত রয়েছে। 

বিভিন্ন রোগের দাওয়াই হিসেবে ঘিয়ের ব্যবহার বেশ পুরোনো। এতে থাকা অনেক প্রয়োজনীয় পুষ্টি আছে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে জরুরি। বিশেষজ্ঞদের মতে, ঘি ডায়াবেটিসের জন্য ঔষধ হিসেবে কাজ করে। ঘিয়ের মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ঘি দিয়ে ভাত খাওয়া হলে ভাতে থাকা শর্করা হজম করা সহজ হয়।

ঘি স্বাস্থ্য়কর ফ্যাটের উৎস, যা খাবারের মধ্যে থাকা পুষ্টিগুলো টেনে নিতে সাহায্য করে। এই প্রক্রিয়াটি রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে।প্রতিদিন ঘি খেলে তা হজমপ্রক্রিয়া সুষ্ঠুভাবে চলতে সহায়তা করে। ঘি পাচন প্রণালীকে ভালো করে কাজ করতে সাহায্য করে। ফলে সুস্থতা নিশ্চিত হয় অনেকটাই।

ঘিয়ে আছে লায়নোলিক অ্যাসিড, আছে যা হৃদয়রোগের সম্ভাবনা কমায়। এটি ডায়াবেটিস রোগীদের প্রচলিত সমস্যা।সঠিক পরিমাণে ঘি খেলে তা শরীরে জমা হওয়া মেদ গলাতে সাহায্য করে। ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সুবিধা হয়।ঘি আমাদের শরীরের জন্য ক্ষতিকর কোলেস্টেরল কমাতে কার্যকরী।ডায়াবেটিস রোগীদের উচ্চ কার্বোহাইড্রেট থাকা খাবার যেমন ভাত, রুটি, পরোটা ইত্যাদির সঙ্গে ঘি যোগ করে খাওয়া উচিত। এতে উপকার মিলবে।ঘি উপকারী হলেও বেশি পরিমাণে খাওয়া শরীরের পক্ষে ভালো নয়। খেয়াল রাখবেন, ঘি যেন অবশ্যই খাঁটি হয়। ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে ঘি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।

You might also like!