Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Health

1 year ago

Health Tips: হাড় থেকে হার্ট, এক কোয়া থেকেই আছে ওষুধ! জানেন কি তা?

Garlic
Garlic

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  স্বাদে-গন্ধে রান্নাকে আকর্ষণীয় করে তুলতে রসুনের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রত্যেকের রান্নাঘরেই এটি মজুত থাকে। কিন্তু জানেন কি, শরীর ভাল রাখতেও সাহায্য করে রসুন? রসুনে প্রচুর পরিমাণ ভিটামিন বি ওয়ান, বি সিক্স, ক্যালসিয়াম, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ থাকে। এই উপাদানগুলি শরীরে রোগ বাসা বাঁধতে দেয় না। হৃদযন্ত্র ভাল রাখতে সাহায্য করে রসুন। ডায়াবেটিস রুখতেও এর জুরি নেই। ত্বক এবং চুলেরও যত্ন নেয় রসুন।

 মুখে পিম্পলের সমস্যা হলেও কাজে লাগে রসুন। রসুন ভাল করে থেঁতো করে তাতে সামান্য ভিনিগার মিশিয়ে মুখে লাগিয়ে নিলেই মিলবে মুক্তি। ঠান্ডা জলের সঙ্গে এক কোয়া রসুন খাওয়াও শরীরের পক্ষে উপকারী। মুখের বলিরেখাও কমাতে সাহায্য করে রসুন। এক কোয়া রসুনের সঙ্গে মধু এবং লেবু মিশিয়ে খালি পেটে খাওয়া উচিত। এটি ত্বক ডিটক্স করে। ফলে বলিরেখা পড়ে না। চুলের জন্যও উপকারী রসুন। কয়েক কোয়া রসুন থেঁতো করে তার সঙ্গে মধু মিশিয়ে চুলে মাখা উচিত। এর পর চুল ধুয়ে ফেলতে হবে। এতে খুশকির সমস্যা মিটবে। এ ছাড়াও রসুন ওজন কমাতে সাহায্য করে। রক্তচাপ ঠিক রাখতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে, গ্যাসের সমস্যা সারাতে এবং ডায়াবেটিস সারাতেও কাজে লাগে রসুন।

You might also like!