Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Health

1 year ago

Ladies Finger: চোখ ও হার্ট ভালো রাখবে ঢ্যাঁড়শ! কিন্তু কী ভাবে খাবেন জানুন

Ladies Finger
Ladies Finger

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঢ্যাঁড়শ সেদ্ধ খেতেই ভাল লাগে না। স্বাদহীন, পিচ্ছিল এই সব্জি যত মশলা দিয়েই রাঁধা হোক, কিছুতেই মুখে রোচে না। কিন্তু এই সব্জির তো পুষ্টিগুণ কম নয়। ম্যাগনেশিয়াম, ফোলেট, ভিটামিন এ, সি, কে এবং বি৬-এর মতো প্রয়োজনীয় খনিজ রয়েছে এই সব্জিতে। ঢ্যাঁড়শ ভেজানো জল দিয়ে চুলের যত্ন নেওয়ার বেশ কিছু ভি়ডিয়ো ইদানীং সমাজমাধ্যম খুললেই চোখে পড়ছে। কিন্তু সেই জল যে শরীরের এত উপকার করে তা হয়তো অনেকেই জানেন না। পুষ্টিবিদেরা বলছেন, ঢ্যাঁড়শ ভেজানো জল ডায়াবিটিকদের জন্য বিশেষ উপকারী। এ ছাড়াও এই পানীয়ে আরও অনেক গুণ রয়েছে।

১) হার্ট ভাল রাখে:

রক্তে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারয়েড্‌স এবং এলডিএল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ঢ্যাঁড়শ ভেজানো জল। এ ছাড়া ঢ্যাঁড়শের জলে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানও রয়েছে। যা প্রদাহজনিত সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। হার্টের শিরা এবং ধমনী সংক্রান্ত জটিলতা অনেকটাই নিরাময় হয় এই পানীয় খেলে। ঢ্যাঁড়শের মধ্যে রয়েছে ‘পলিফেনল’, যা সহজে রক্ত জমাট বাঁধতে দেয় না। ফলে স্ট্রোক, হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়ানো যায়।

২) রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে:

ঢ্যাঁড়শের মধ্যে রয়েছে ফাইবার, যা বিপাকক্রিয়া চাঙ্গা রাখতেও সাহায্য করে। বিপাকহার ভাল হলে শারীরবৃত্তীয় সব কাজ ভাল হয়। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে, রক্তে ইনসুলিনের কার্যকারিতা সঠিকভাবে পরিচালিত হয় ঢ্যাঁড়শ ভেজানো জল খেলে। তবে, এ বিষয়ে নিশ্চিত করে বলার মতো তথ্যপ্রমাণ এখনও মেলেনি।

৩) চোখের জন্য ভাল:

ঢ্যাঁড়শের মধ্যে রয়েছে ভিটামিন এ। চোখের স্বাস্থ্য ভাল রাখতে এই ভিটামিনের যথেষ্ট গুরুত্ব রয়েছে। গ্লুকোমা, অল্পবয়সে চোখে ছানি পড়ার মতো সমস্যা রুখে দিতে পারে ঢ্যাড়শের জল। এ ছাড়া এই সব্জির মধ্যে রয়েছে ভিটামিন সি, বিটা-ক্যারোটিন, লুটেইন এবং জ়ানথিন— এই সব উপাদানই দৃষ্টিশক্তি ভাল রাখতে সাহায্য করে।

কী ভাবে ঢ্যাঁড়শ ভেজানো জল খাবেন?

প্রথমে বেশ কয়েকটি ঢ্যাঁড়শের বোঁটা কেটে, ভাল করে ধুয়ে নিন। এ বার কাচের পাত্রে জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। পরেরদিন সকালে সেই জল থেকে ঢ্যাঁড়শগুলি ছেঁকে তুলে নিন। এ বার ঢ্যাঁড়শ ভেজানো জল হালকা গরম করে নিন। বেশি ফোটানোর প্রয়োজন নেই। ঘন হয়ে গেলে খেতে অসুবিধে হতে পারে। শুধু ঢ্যাঁড়শের জল খেতে ভাল না লাগলে অল্প মধু, কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে খাওয়া যেতে পারে।

You might also like!