Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

Health

1 year ago

Fish Benefits: সপ্তাহে অন্তত ৩/৪ দিন মাছ খান,শরীর ঠিকমত পুষ্টি পাবে

Fish Benefits (Symbolic picture)
Fish Benefits (Symbolic picture)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এমনিতেই প্ৰচলিত - 'মাছ-ভাতে বাঙালি'।হ্যাঁ, বাংলা আসলে নদী-নালার দেশ। আবার সম্পূর্ণ দক্ষিণ বঙ্গ জুড়ে সমুদ্র। ফলে বাংলার বাজারে মিষ্টি জলের মাছ ও নোনা জলের মাছ পর্যাপ্ত পাওয়া যায়। ফলে বাঙালির পাতে ছোট হলেও এক টুকরো মাছ থাকা উচিত । আসলে  এটাকেই আদর্শ ডায়েট বলছেন পুষ্টিবিশারদরা। তবে মাছ যে শুধু রসনাতৃপ্ত করে, তা নয়। স্মৃতিশক্তি বাড়াতে এবং মস্তিষ্কে পুষ্টি জোগাতেও মাছের বিশেষ ভূমিকা রয়েছে। অন্তত তেমনটাই বলছে গবেষণা। বিশেষ করে তৈলাক্ত মাছে থাকা ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড শরীরের জন্য অত্যন্ত উপকারী। 

গবেষণার পরে পুষ্টিতাত্ত্বিকরা বলছেন,মস্তিষ্ক-সহ শরীরের বিভিন্ন কোষের প্রাচীর গঠন করতে উল্লেখযোগ্য ভূমিকা নেয় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। গবেষণায় বলছে, যাঁরা সপ্তাহে তিন দিন বা বেশি মাছ খান, তাঁদের মস্তিষ্কের নিউরন কোষ অনেক বেশি সুগঠিত ও বেশি কর্মক্ষম হয়। বিশেষ করে তৈলাক্ত মাছে (ভেটকি, পমফ্রেট, বোয়াল, চিতল, পাকা রুই ও কাতলা) থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, আয়োডিন, ভিটামিন ডি, ফসফরাস-সহ নানা খনিজ মস্তিষ্ককে সচল রাখে। তাই তাঁদের পরামর্শ, সপ্তাহে ৩/৪ দিন খাদ্য তালিকায় অবশ্যই মাছ রাখুন। 

You might also like!