Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Health

2 years ago

Cashew Nuts: হাড় মজবুত করতে রোজ খান কাজুবাদাম!

Cashew nut
Cashew nut

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পায়েস হোক বা পোলাও, একমুঠো কাজুবাদাম পড়লে যেন স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়! বিভিন্ন তরকারিতেও কাজুবাদামের পেস্ট ব্যবহার করা হয়ে থাকে। তবে কাজু কেবল খাবারের স্বাদ বাড়ায় না, বরং শরীরের খেয়াল রাখতেও এর জুড়ি মেলা ভার। এতে রয়েছে ফাইবার, প্রোটিন, ম্যাঙ্গানিজ, ফসফরাস, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, কপারের মতো উপকারী উপাদান। এ ছাড়াও, কাজুবাদাম ভিটামিন কে, ভিটামিন বি৬ এবং থায়ামিন সমৃদ্ধ, যা শরীরের নানা সমস্যা দূর করে অতি সহজেই। এই কারণেই পুষ্টিবিদরা প্রতিদিন কাজু খাওয়ার পরামর্শ দেন।

তবে কাজুবাদামের পর্যাপ্ত পুষ্টি পেতে হলে দুধের সঙ্গ লাগবে। বিশেষজ্ঞদের মতে, দুধে কাজু ভিজিয়ে খেলে হাড় ও পেশীর বিকাশ ঘটে, কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি মেলে। এ ছাড়াও, দুধে কাজুবাদাম ভিজিয়ে খাওয়ার একাধিক উপকারিতা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক, এক গ্লাস দুধে কাজুবাদাম ভিজিয়ে খেলে কী কী উপকার মিলতে পারে।

হাড় মজবুত করে

 দুধে ভেজানো কাজুবাদাম খেলে হাড় শক্তিশালী হয়। দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। আর, কাজুবাদামে রয়েছে ভিটামিন কে, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি৬ এবং ম্যাঙ্গানিজের মতো পুষ্টি উপাদান। এই সমস্ত ভিটামিন এবং খনিজগুলি হাড়কে শক্তিশালী করে, জয়েন্টের ব্যথা থেকেও মুক্তি দেয়। তাই, হাড়ের ব্যথা কমাতে বয়স্ক ব্যক্তিরা অবশ্যই রোজ দুধে কাজুবাদাম ভিজিয়ে খান। দুধে সারা রাত কাজুবাদাম ভিজিয়ে রাখুন। পরদিন সেই দুধ খান।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় 

প্রতিদিন দুধে কাজুবাদাম ভিজিয়ে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কাজুবাদাম ও দুধ উভয়ই ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ। আর, একসঙ্গে এই দু'টি খাবার খাওয়া হলে অনাক্রম্যতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে।

কী ভাবে দুধে ভেজানো কাজুবাদাম খাবেন? 

এক গ্লাস দুধে ৩-৫টি কাজু ভিজিয়ে সারা রাত রেখে দিন। সকালে দুধ আর কাজু ভালো করে ফুটিয়ে নিন। ফোটানো হয়ে গেলে কাজুবাদাম চিবিয়ে খান আর তার সঙ্গে দুধ পান করুন। তবে অত্যধিক কাজুবাদাম খাবেন না। কারণ কাজুবাদাম শরীর গরম করে, আর দুধ ও কাজুবাদামে ক্যালোরি এবং হেলদি ফ্যাট থাকে, যা আপনার ওজন বাড়াতে পারে। তাই কম পরিমাণে খান।

You might also like!