Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Travel

6 months ago

Happiness Trip: দুঃখহীন দেশের ডাক! নিখরচায় ফিনল্যান্ডে ৭ দিনের সুখযাপন

Happiest Country in the World Finland
Happiest Country in the World Finland

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  একঘেয়ে জীবনের ক্লান্তি থেকে মুক্তি খুঁজতে আমরা প্রায়ই দূরে কোথাও পালাতে চাই। কিন্তু সেই ‘সুখের ঠিকানা’ যদি সত্যিই বাস্তবে পাওয়া যায়? তাও আবার একেবারে বিনামূল্যে! এমনই এক অভিনব সুযোগ নিয়ে হাজির বিশ্বের সুখীতম দেশ ফিনল্যান্ড। 

ইউনাইটেড নেশনস-এর প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী, বহু বছর ধরেই শীর্ষস্থানে রয়েছে এই দেশ। এখানকার মানুষের জীবনযাত্রা, সামাজিক নিরাপত্তা এবং প্রকৃতির সঙ্গে মেলবন্ধন—সব মিলিয়ে গড়ে উঠেছে এক অনন্য সুখের পরিবেশ। এই সুখের অভিজ্ঞতা এবার বিশ্বের মানুষের সঙ্গে ভাগ করে নিতে নতুন উদ্যোগ নিয়েছে ফিনল্যান্ড। ‘চিল লাইক আ ফিন’ নামে একটি বিশেষ ক্যাম্পেনের মাধ্যমে নির্বাচিত অংশগ্রহণকারীরা পেয়ে যাবেন ৭ দিনের ফ্রি ট্রিপের সুযোগ। গন্তব্য—ফিনল্যান্ডের বিখ্যাত লেকল্যান্ড রিজিয়ন, যা তার অসংখ্য হ্রদ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজোড়া খ্যাত।


Kersti Lindstrom


এই ভ্রমণ কিন্তু সাধারণ পর্যটনের মতো নয়। এখানে নেই ব্যস্ত সাইটসিয়িংয়ের চাপ। বরং গুরুত্ব দেওয়া হবে ধীরস্থির জীবনযাপন, প্রকৃতির সঙ্গে সময় কাটানো এবং মানসিক সুস্থতার ওপর। অংশগ্রহণকারীরা অংশ নিতে পারবেন নেচার ওয়াক, সওনা সেশন ও বিভিন্ন ওয়েলনেস কার্যক্রমে। ভ্রমণের সূচনা হবে রাজধানী হেলসিনকি থেকে। এরপর ঘুরে দেখা যাবে ফিনল্যান্ডের জঙ্গল, লেক ও উপকূলীয় সৌন্দর্য। গ্রীষ্মকালে এই সফরের আয়োজন করা হয়, যখন দিনের আলো দীর্ঘস্থায়ী হয় এবং আবহাওয়া থাকে বেশ আরামদায়ক। 

তবে এই সুযোগ পেতে কিছু শর্ত রয়েছে। আবেদনকারীর বয়স হতে হবে ১৮-র বেশি, তিনি ফিনল্যান্ডের নাগরিক হতে পারবেন না, এবং একা নয়—বন্ধু বা পরিবারের কাউকে সঙ্গে নিয়েই আবেদন করতে হবে। এছাড়া ইংরেজিতে মৌলিক যোগাযোগ দক্ষতা ও ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। সব মিলিয়ে, ব্যস্ত জীবন থেকে একটু বিরতি নিয়ে প্রকৃত সুখের খোঁজে বেরিয়ে পড়তে চাইলে, এই উদ্যোগ হতে পারে এক বিরল সুযোগ। হয়তো আপনার জীবনেও খুলে যেতে পারে ‘সুখের দেশের’ দরজা!

You might also like!