Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Health

2 years ago

Child’s Bone Health: শিশুর হাড়ের বৃদ্ধি নিয়ে চিন্তিত? মেনে চলুন এই নিয়মগুলি

bone health
bone health

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বাচ্চা বয়স থেকেই শিশুর দেহের হাড় শক্ত ও হাড়বৃদ্ধির দিকে লক্ষ রাখতে হবে। প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করার জন্য দেহের হাড় শক্ত থাকতে হবে। সঙ্গে হাড়ের গ্রোথের দিকেও সমান নজর দিতে হবে। হাড়ের সুস্থতা নির্ভর করে মূলত কয়েকটি বিষয়ের উপর। যদি শিশুর বাবা ও মায়েরা সেদিকে লক্ষ রাখেন,তাহলে একটি পূর্ণাঙ্গ শারীরিক মানুষ গঠিত হবে।

মনে রাখতে হবে ১৮/১৯ বছরের পরে কিন্তু হাড়ের গ্রোথ কমে যায়। তাই যা করতে হবে তা ১৮ বছর হওয়ার আগেই।

হাড়ের সুস্থতা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর । যেমন -


 ১) ভিটামিন -ডি

 ২) ক্যালসিয়াম

 ৩) ভিটামিন কে ও ম্যাগনেসিয়াম

 ৪) শরীরচর্চা


  সেই কারনেই শিশুকাল থেকেই -

  ১) শিশুকে খেলাধুলার সুযোগ করে দিতে হবে। বিশেষ করে দৌড়ঝাঁপ করতে দিতে হবে। তবে সাইক্লিং ও সাঁতার আদর্শ শরীর চর্চা।

২) ভিটামিন ডি এর অন্যতম উৎস সূর্যের আলো। তাই শিশুকে শীতকালে প্রতিদিন অন্তত ১০/১২ মিনিট সূর্যের আলোতে থাকার সুযোগ করব দিতে হবে। এছাড়া যে সমস্ত খাদ্য ভিটামিন ডি সমৃদ্ধ তা খাদ্য তালিকায় রাখতে হবে। যেমন- দুধ, ডিম, মাশরুম ইত্যাদি।

 ৩) শরীর যাতে পর্যাপ্ত ক্যালসিয়াম পায় সেই দিকে নজর দিয়ে খাদ্য তালিকায় দুগ্ধজাত দ্রব্যের সঙ্গে প্রচুর শাকসবজি যেমন ফুলকপি,পালং শাক, বাঁধাকপি,পটল, কমলালেবু ইত্যাদি রাখতে হবে।

 ৪) ভিটামিন কে ও ক্যালসিয়াম হাড়ের ক্ষয় রোধ করে। তাই খাদ্যে রাখুন অন্যান্য সমস্ত সবুজ সবজি ও হলুদ ফল।

  নিয়মিত এই বিধি মেনে চললে বড়ো হয়ে আজকের শিশু একজন পূর্ণাঙ্গ সুস্বাস্থ্যের মানুষ হয়ে উঠবে।



You might also like!