Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Health

2 years ago

Calcium Deficiency: শরীরে কি ক্যালসিয়ামের ঘাটতি? কিভাবে বুঝবেন জেনে নিন

Calcium Deficiency
Calcium Deficiency

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শরীরে  ক্যালসিয়ামের ঘাটতি!!  তবে তা টের পান না বেশিরভাগ মানুষই।  ক্যালসিয়াম একটি গুরুত্বপূর্ণ খনিজ।  শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দিলে বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। ক্যালসিয়ামের অভাবে অস্টিওপোরোসিস ও অস্টিওপেনিয়ার ঝুঁকিও অনেকটাই বেড়ে যায়।  আর এর ফলে শরীরে বাসা বাঁধে বিভিন্ন রোগ। যেমন- 

অনিয়মিত হৃদস্পন্দন

রক্তে ক্যালসিয়াম স্তর স্বাভাবিক থাকলে হৃদস্পন্দনও নিয়মিত থাকে। কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি থাকলে হৃদযন্ত্রে অ্যারিথমিয়াস সৃষ্টি হয়ে প্রাণঘাতীর কারণও হতে পারে। 

ঘন ঘন পেশিতে ব্যথা

শরীরে পর্যাপ্ত ক্যালসিয়ামের অভাব হলে হঠাৎ পেশিতে ক্র্যাম্প বা ব্যথা অনুভূত হয়। পেশির খিঁচুনি ক্যালসিয়ামের অভাবের সঙ্গে সম্পর্কযুক্ত। এটি ঘুমের সময়ও আঘাত হানতে পারে।

দাঁতের সমস্যা

ক্যালসিয়াম শুধু আমাদের হাড়ের স্বাস্থ্যই ভালো রাখে না, বরং এটি আমাদের দাঁতের জন্যও একটি গুরুত্বপূর্ণ খনিজ। দাঁতের স্বাস্থ্যের উন্নতি ঘটায় ক্যালসিয়াম। অন্যদিকে ক্যালসিয়ামের ঘাটতি দাঁতের ক্ষয় ও মাড়ির রোগ দেখা দেয়।

চরম ক্লান্তি ও দুর্বলতা

 ক্যালসিয়ামের ঘাটতি হলেও চরম ক্লান্তি, অলসতা ও দুর্বলতা দেখা দিতে পারে। পাশাপাশি হালকা মাথাব্যথা ও মাথা ঘোরার অনুভূতি দেখা দিতে পারে।

এই সব সমস্যার সম্মুখীন হলে অবশ্যই সচেতন হতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে ।


You might also like!