Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Health

8 months ago

Ear Wax Cleaning Tips: কানে দুর্গন্ধ ও হলুদ ময়লা? কোনরূপ ইনফেকশনের ঝুঁকি ছাড়াই কানের ময়লা পরিষ্কার করুন ঘরোয়া পদ্ধতিতে!

Ear Wax Cleaning Tips
Ear Wax Cleaning Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কানে হলুদ রঙের ময়লা জমা ও দুর্গন্ধের সমস্যা অনেকেরই হয়ে থাকে। এটি শুধু অস্বস্তিকরই নয়, শ্রবণক্ষমতা কমে যাওয়া বা সংক্রমণের কারণও হতে পারে। তবে চিন্তার কিছু নেই—ডাক্তারি পরামর্শ অনুযায়ী কিছু সহজ ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে যদি কানে অতিরিক্ত পরিমাণে ময়লা জমে যায় এবং ধুলোবালি সেই ময়লার ওপর জমে, তখন সমস্যা তৈরি হতে পারে। কানে ব্যাথা, শুনতে অসুবিধা, কানে চুলকানি, ঘণ্টাধ্বনি শোনা বা দুর্গন্ধ বের হওয়া—এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই সময়মতো কানের ময়লা পরিষ্কার করাও জরুরি। 

সম্প্রতি ডা. বিনোদ শর্মা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কানের ময়লা পরিষ্কার করার কিছু সহজ ও কার্যকর ঘরোয়া উপায় শেয়ার করেছেন। তাঁর মতে, কিভাবে ঘরেই সহজে ও নিরাপদভাবে কানের ময়লা পরিষ্কার করা যায়, সেটা জানা থাকলে অনেক উপকার পাওয়া যায়।

∆ চলুন জেনে নেওয়া যাক ৩টি নিরাপদ ও কার্যকর টিপস:

১. গরম জল ও সুতির কাপড় ব্যবহার করুন:  কানের ভিতরে জমে থাকা ময়লা নরম করতে গরম জল অত্যন্ত কার্যকর।  একটি পরিষ্কার সুতির কাপড় গরম জলে ভিজিয়ে আলতো করে কানের উপর রাখুন।  এই তাপ কানের ভিতরের জমাট ময়লা নরম করতে সাহায্য করবে, ফলে তা নিজে থেকেই বেরিয়ে আসবে।

২. অলিভ অয়েল বা বেবি অয়েল ব্যবহার করুন: কানের ময়লা নরম করতে অলিভ অয়েল বা বেবি অয়েল খুবই উপকারী।  কানে কয়েক ফোঁটা তেল দিয়ে কিছুক্ষণ কাত হয়ে শুয়ে থাকুন।  এই পদ্ধতি পরপর তিন দিন করলে কানের ভিতরের শক্ত ময়লা সহজেই বেরিয়ে আসবে।

৩. নুন জল ব্যবহার করুন: হালকা গরম জলে একটু নুন মিশিয়ে একটি তুলোর সাহায্যে কানে দিন।  এরপর মাথা কাত করে কয়েক মিনিট রাখুন।  এতে কানের ময়লা নরম হয়ে সহজেই বেরিয়ে আসবে।

8.গরম জল ও সিরিঞ্জ ব্যবহার করুন: কিছু ক্ষেত্রে গরম জলের সাহায্যেও কানের ময়লা পরিষ্কার করা হয়। এই পদ্ধতিতে এক ধরনের সিরিঞ্জ ব্যবহার করা হয়, যাতে সামান্য গরম জল নিয়ে তা প্রেশারের সাহায্যে কানে ঢোকানো হয়। এতে কানের ভিতরের ময়লা গলে জলসহ বাইরে চলে আসে। তবে এই কাজ একজন  প্রশিক্ষিত ব্যক্তির তত্ত্বাবধানে করানো উচিত।

৫. ইয়ার ড্রপ ব্যবহার করুন: কানের ওয়াক্স বের করার জন্য বাজারে কিছু ইয়ার ড্রপ পাওয়া যায়। তবে এসব ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। এই ড্রপ কানে দিলে ওয়াক্স সহজে নরম হয়ে বাইরে চলে আসে।

৬. ভ্যাকুয়াম পদ্ধতি: ভ্যাকুয়াম পদ্ধতির মাধ্যমে কানের ময়লা পরিষ্কারের ব্যবস্থা রয়েছে, যা বর্তমানে অনেক ক্লিনিকে করা হয়। তবে এসব পদ্ধতি শুধুমাত্র বিশেষজ্ঞরাই ব্যবহার করতে পারেন।

∆ সতর্কতা: 

১. কটন বাডস বা দেশলাইয়ের কাঠি ব্যবহার করবেন না,এসব জিনিস দিয়ে কান খোঁচালে ময়লা আরও ভিতরে চলে যেতে পারে এবং কানের পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে।  

২. কানে জল ঢালবেন না, কানে সরাসরি জল ঢাললে সংক্রমণের ঝুঁকি বাড়ে। 

৩. চিকিৎসকের মতে, কানে কখনও ভুল করেও ঘি, তেল বা রসুনের তেল দেওয়া উচিত নয়। এতে কানে ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকি বাড়ে। 

৪.অতিরিক্ত সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন, যদি কানে ব্যথা, শ্রবণে সমস্যা বা ময়লা জমার সমস্যা দীর্ঘস্থায়ী হয়, তবে তৎক্ষণাৎ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।  

You might also like!