Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

Health

1 year ago

Summer Foods Tips: অতিরিক্ত গরমে তেল, ঝাল যুক্ত খাবার এড়িয়ে চলুন, সুস্থ থাকতে মেনে চলুন কয়েকটি টিপস!

Summer Foods Tips (Symbolic picture)
Summer Foods Tips (Symbolic picture)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  এবছর প্রায় সমস্ত নিয়ম ভেঙে প্রবল গরমে দিশেহারা আমরা সবাই। এই সময় আমাদের কোন ধরনের খাদ্য খাওয়া উচিত তা নিয়ে পরামর্শ পুষ্টিতত্ত্ববিদদের। তাঁরা বলছেন , বাঙালির রান্না মানে সে এক এলাহি ব্যাপার। সাধারণত দিনের দুপুরের রান্নাও বেশ তেলঝাল দিয়ে রাঁধতেই অভ্যস্ত অনেকে। তবে শরীর ভালো রাখতে গেলে কিছু বিষয়ে খেয়াল না রাখলেই নয়।  আজ থেকে এই গরমে শরীর সুস্থ রাখতে কী কী নিয়ম অনুসরণ করবেন? জেনে নিন,  

১) রান্নার জন্য গরমে তেল কম ব্যবহার করুন। গরমে দুপুরের রান্নায় তেল কম থাকলে শরীরের জন্য তা উপকার। আমাদের পাকস্থলি সহজে তেল হজম করতে পারে না। ফলে হাঁসফাঁস করতে থাকে সারা শরীর। 

২)  সুস্বাদু করে তুলতে নানারকম মশলা দিয়ে রাঁধা হয় এক একটা পদ। তবে সেসব রাতের জন্যই তোলা থাক! দুপুরে মশলা কম দিয়ে রাঁধুন।  

৩)  গরম যত বাড়ে তত শরীরের হজমের যন্ত্র ঠিকমতো কাজ করতে পারে না। তাই বেশি খাবারের চাপ দেবেন না শরীরে। অল্প খান,ভালো থাকুন। যেটুকু না খেলেই নয়,সেটুকুই খান।  

৪) জল বেশি সবজি রাখুন পাতে। এছাড়াও জল বেশি এমন পদ যেমন ডাল, ঝোল প্রকৃতির রান্না বেশি করে করুন। এছাড়াও খাবারের শেষে পেট ঠান্ডা রাখে এমন পদও বানাতে পারেন। 

৫) খাবার খাওয়ার ৩০ মিনিট আগে ও পরে জল খান অবশ্যই। এতে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে। শরীর সহজে গরম হবে না। 

সর্বোপরি গরম যতটা সম্ভব এড়িয়ে চলুন, অযথা রোদে বাইরে যাবেননা। 

You might also like!