Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Argentina returned to victory after defeating Peru: বিশ্বকাপ বাছাই পর্ব : পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা

Argentina returned to victory after defeating Peru
Argentina returned to victory after defeating Peru

 

বুয়েনস আইরেস, ২০ নভেম্বর : বুধবার ভারতীয় সময় সকালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ঘরের মাঠ বুয়েনস আইরেসে পেরুর বিরুদ্ধে জয়ে ফিরল আর্জেন্টিনা। আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হারের পর চোটজর্জরিত আর্জেন্টিনা পেরুর ম্যাচ নিয়ে চিন্তায় ছিল। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পেরুকে ১-০ গোলে হারাল স্ক্যালোনির দল।

বুয়েনস আইরেসে প্রথমার্ধ ছিল গোল শূন্য। আক্রমণ করেও গোলের দেখা পায়নি মেসি-মার্টিনেজরা। গোল এলো দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটেl দারুণ এক গোলl আর্জেন্টিনাকে জয়ের গোলটি এনে দেন লাউতারো মার্টিনেজ। ডি-বক্সের বাঁ-দিক থেকে মেসির ক্রস হাফ ভলিতে গোলটি করেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার। এর পর একের পর এক আক্রমনে গিয়েও গোল পায়নি।

এই ম্যাচ জয়ে বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে রইল আর্জেন্টিনা। ১২ ম্যাচে ৮ জয়ে আর্জেন্টিনার পয়েন্ট ২৫। এদিকে ইকুয়েডর কলম্বিয়াক হারিয়ে তিনে উঠে এসেছে। আর চারে নেমে গেছে কলম্বিয়া।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…