Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

বিশ্বকাপের মাঝে আতঙ্কিত বিরাট কোহলি! কিন্তু কী কারনে ?

Virat Kholi
Virat Kholi

 


দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বকাপ খেলতে গিয়ে একে  পর এক সম স্যার সম্মুখীন হতে হচ্ছে টিম ইন্ডিয়াকে, খাবার সমস্যা পর এবার আরো এক নতুন সমসযায় পড়ল টিমের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর হোটেলের ঘরের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। কয়েক জন তাঁর হোটেলের ঘরে ঢুকে এই ভিডিয়ো করেছে। সেই সময় কোহলি ঘরে ছিলেন না। এ ভাবে তাঁর ঘরের ভিডিয়ো বাইরে চলে আসায় বেজায় চটেছেন বিরাট। এই মর্মে তাঁর প্রশ্ন, যদি হোটেলেই তাঁর গোপনীয়তা রক্ষা না হয়, তা হলে কোথায় গেলে সেটা হবে?  

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো প্রকাশ করেছেন কোহলি। সেখানে দেখা যাচ্ছে, কয়েক জন কোহলির হোটেলের ঘরে ঢুকে ভিডিয়ো করছেন। ভারতীয় ক্রিকেটারের ব্যক্তিগত সামগ্রীর ভিডিয়ো তুলছেন তাঁরা। যারা সেই সময় রুমে ছিলেন তাদের বেশভূষাতে মনে হচ্ছে তারা হোটেলেরই কর্মী। এই ভিডিয়ো প্রকাশ করে কোহলি লিখেছেন, ‘‘আমি জানি, ভক্তরা সব সময় তাঁদের প্রিয় খেলোয়াড়কে দেখে আনন্দ পান, তাঁর সঙ্গে দেখা করতে চান। আমি তাকে সম্মান করি। কিন্তু এই ভিডিয়ো দেখে আমি আতঙ্কিত। যদি আমার হোটেলের ঘরেই আমার গোপনীয়তা রক্ষা না হয়, তা হলে কোথায় হবে?’’

তিনি যে এমন ঘটনায় যথেস্ট বিরক্ত তা তিনি বুঝিয়ে দিয়েছেন, তিনি বলেন-  ‘‘এই ধরনের ভালবাসা আমি চাই না। এ ভাবে কারও ব্যক্তিগত পরিসরে ঢোকা ঠিক নয়। দয়া করে প্রত্যেকের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। তাঁদের বিনোদনের পণ্য করে তুলবেন না।’’ 

বিরাটে কে সমর্থন করে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার  বলেন- ‘‘এটা খুব বিরক্তিকর ঘটনা। মেনে নেওয়া যায় না।’’ 

You might also like!