Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

English Premier League: দিয়ালোর অসাধারণ নৈপুণ্যে ঘুরে দাঁড়াল ইউনাইটেড

English Premier League (Symbolic picture)
English Premier League (Symbolic picture)

 

ওল্ড ট্র্যাফোর্ড, ১৭ জানুয়ারি : ওল্ড ট্র্যাফোর্ডে বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ইউনাইটেড জিতেছে ৩-১ গোলে সাউদাম্পটনের বিরুদ্ধে। ম্যাচের ৪৩ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল ইউনাইটেড। জয় যখন সাউদাম্পটনের নিশ্চিত ঠিক তখনই অর্থাৎ খেলা শেষ হওয়ার ১২ মিনিট আগে ইউনাইটেডের কোত দি ভোয়ার ফরোয়ার্ড দিয়ালো হ্যাটট্রিক করে ইউনাইটেডকে রোমাঞ্চকর জয় এনে দিলেন।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে লিগে প্রথম দেখায় সাউদাম্পটনের মাঠে ৩-০ গোলে জিতেছিল ইউনাইটেড। এবারের লিগে মাত্র ৭টি জয় পেল ইউনাইটেড। সেই সঙ্গে ৫ ড্রয়ে ২১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে উঠেছে তারা। ৬ পয়েন্ট নিয়ে সবার নিচে সাউদাম্পটন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…