Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

Game

1 year ago

Copa del Rey: কোপা দেল রে–র শেষ আটে রিয়াল

Copa del Rey (Symbolic picture)
Copa del Rey (Symbolic picture)

 

সান্তিয়াগো, ১৭ জানুয়ারি : কয়েকদিন আগে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারের পর বৃহস্পতিবার রাতে আরেকটি ধাক্কা খেতে বসেছিল রিয়াল মাদ্রিদ। অনেক নিচের দিকের দল সেল্তা ভিগো তাঁদের কাঁপিয়ে দিয়েছিল। তবে ১২০ মিনিট খেলার পর ৩ গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির দল রিয়াল। সান্তিয়াগো বের্নাবেউয়ে বৃহস্পতিবার রাতে ৫-২ গোলে জিতেছে রিয়াল।

কিলিয়ান এমবাপে স্প্যানিশ চ্যাম্পিয়নদের এগিয়ে দেওয়ার পর ২-০ করেন ভিনিসিউস জুনিয়র। এরপর সেল্তা ভিগোর জোনাথান বাম্বা ব্যবধান কমানোর পর পেনাল্টি থেকে গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে খেলা নিয়ে যান মার্কোস আলোনসো। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে কোনও গোল হয়নি।

দ্বিতীয়ার্ধের ১০৮ মিনিটে বুলেট গতির শটে রিয়ালকে এগিয়ে নেন এন্দ্রিক। গিলেরের কাছ থেকে ডি-বক্সের বাইরে বল পেয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পরাস্ত করেন গোলরক্ষক ভিয়ারকে। এর ৪ মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে তীব্র গতির শটে ব্যবধান বাড়ান ভালভের্দে। ১১৯ মিনিটে ব্যবধান ৫-২ করেন এন্দ্রিক। কর্নারের পর গিলের ক্রস থেকে ব্যাকহিলে গোল করেন এই তরুণ। সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে ৫-২ গোলে হেরেছিল রিয়াল। সেই ম্যাচের পর প্রথম বার তাঁরা মাঠে নেমে জয় পেল ৫ গোলে।

You might also like!