
লন্ডন, ২৬ ফেব্রুয়ারি : বুধবার শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ। শেষ ষোলোর টিকিট পেয়েছে কারা। প্লে-অফে বেশ কয়েকটি ম্যাচে অঘটন ঘটেছে। বিদায় নিয়েছে রানার্সআপ দল ইন্টার মিলান। প্রথম লেগে দুই গোলে হেরেও ডর্টমুন্ডকে দ্বিতীয় লেগে উড়িয়ে দিয়ে শেষ ষোলোতে উঠেছে আতালান্তা। আর অতিরিক্ত সময়ে গালাতাসারাইয়ের কাছে হেরে বিদায় নিয়েছে জুভেন্টাস। এখন দেখে নেওয়া যাক প্লে-অফ পেরিয়ে শেষ ষোলোর টিকিট পেল কারা। বুধবার শেষ ষোলোয় উঠেছে আতালান্তা, রিয়াল মাদ্রিদ, পিএসজি ও গালাতাসারাই। আর মঙ্গলবার প্লে-অফ থেকে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছিল অ্যাতলেটিকো মাদ্রিদ, বেয়ার লেভারকুজেন, নিউক্যাসল ইউনাইটেড ও বোডো / গ্লিম্ট। এবার প্রথম পর্বের পয়েন্ট টেবিলে শীর্ষ আটে থেকে সরাসরি নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সিলোনা, চেলসি, স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) হবে শেষ ষোলোর ড্র।
