Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Peter Thangaraj: মঙ্গলবার পিটার থাঙ্গারাজের জন্মদিন

Peter Thangaraj (Symbolic picture)
Peter Thangaraj (Symbolic picture)

 

কলকাতা, ২৩ ডিসেম্বর : ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ গোলরক্ষক হিসেবে স্বীকৃত পিটার থাঙ্গারাজ। ১৯৩৫ সালের ২৪ ডিসেম্বর তাঁর জন্ম হয়। কেরিয়ারের শুরুতে তিনি ছিলেন সেন্টার ফরোয়ার্ড, তারপর হয়ে গেলেন অসাধারণ একজন গোলরক্ষক। প্রতিটি ভারতীয় ফরওয়ার্ডের কাছে তিনি ছিলেন আতঙ্ক।

১৯৫৪ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত তিনি ভারতের হয়ে খেলেছিলেন। ইন্দোনেশিয়ায় ১৯৬২ সালের এশিয়ান গেমসের শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন। সব মিলিয়ে থাঙ্গারাজ ১৯৫৪ থেকে ১৯৬৬ সালের মধ্যে ৪টি এশিয়ান গেমসে খেলেছিলেন এবং ১৯৬৪ সালের এশিয়ান কাপে ইসরায়েলের পর দ্বিতীয় স্থানে থাকা ভারতীয় দলে ছিলেন। থাঙ্গারাজ ১৯৫৬ মেলবোর্ন এবং ১৯৬০ রোম অলিম্পিকে ভারতীয় জাতীয় দলের হয়ে খেলেছিলেন। ১৯৫৮ সালে তিনি এশিয়ার সেরা গোলরক্ষক নির্বাচিত হন।

ক্লাব কেরিয়ারে মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং-এ খেলেছেন। ৬০–এর দশকের শুরুতে সন্তোষ ট্রফিতে আধিপত্য বিস্তারকারী বেঙ্গল প্রাদেশিক দলেও অংশ নিয়েছেন। ভারতের কিংবদন্তি স্ট্রাইকার চুনি গোস্বামী এবং পিকে ব্যানার্জি তাঁকে ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ গোলরক্ষকের স্বীকৃতিও দিয়ে গেছেন। ১৯৬৭ সালে ভারতের প্রধান ক্রীড়া সম্মান অর্জুন পুরস্কার জিতেছিলেন। দেশ ও মহাদেশে ফুটবল গোল কিপিংয়ে বিপ্লব ঘটান পিটার থাঙ্গারাজ বোকারোতে ২৪ নভেম্বর ২০০৮-এ মারা যান।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…