
কলকাতা, ৭ জুলাই : আগামীকাল শুক্রবার সৌরভের জন্মদিন। একান্ন বছরে পা দিচ্ছেন তিনি। আর জন্মদিনেই মহারাজ সম্ভবত বড়সড় কোনও চমক দিতে চলেছেন। নিজের একান্নতম জন্মদিনের আগে টুইটারে তেমনই ইঙ্গিত দিয়ে রেখেছেন বাংলার মহারাজ। কী ঘোষণা? কোন ইঙ্গিত দেননি মহারাজ। টুইট দেখেও আন্দাজ পাওয়ার উপায় নেই।
আর তাতেই বাড়ছে জল্পনা। শুধু জানা গিয়েছে, আগামী ৮ জুলাই ৫১ তম জন্মদিনটা তিনি কলকাতাতেই কাটাবেন। আর ঘোষণাটিও কলকাতা থেকে বা সোশ্যাল মিডিয়ায় হবে।
