Game

1 hour ago

World Cup 2026: ড্র হলো ব্রাজিল ও মরক্কোর ম্যাচে

Vinicius Junior levelled for Brazil against Morocco with a beauty
Vinicius Junior levelled for Brazil against Morocco with a beauty

 

কলকাতা, ১৪ জুন : গ্রুপ সি-র উদ্বোধনী ম্যাচে ২১তম মিনিটে ইসমাইল সাইবারি চমৎকার এক স্কুপ শটে মরক্কোকে এগিয়ে দেন, কিন্তু ৩১ মিনিটে ভিনিসিয়াসের জাদুকরী মুহূর্ত ব্রাজিলের জন্য এক পয়েন্ট নিশ্চিত করে। ২৪ বছর পর রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার খোঁজে ব্রাজিল এবার এসেছে আমেরিকায়, কিন্তু প্রথম ম্যাচে তাদের যে পারফরম্যান্স দেখা গেল তাকে বলা যায় কার্লো আনচেলোত্তির দলকে এখনও অনেক কাজ করতে হবে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ভারতীয় সময় রবিবার ভোররাতের এই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

২১তম মিনিটে, চমৎকার এক প্রতি-আক্রমণে এগিয়ে যায় মরক্কো। মাঝমাঠ থেকে হাওয়ায় ভাসিয়ে দারুণ এক থ্রু বল বাড়ান ব্রাহিম দিয়াস, বলের গতি-প্রকৃতি ঠিকমতো বুঝতে না পেরে ডি-বক্সের বাইরে চলে আসেন আলিসন, আর গতিতে দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে চিপ শটে গোলরক্ষককের ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন সাইবারি। বিশ্বকাপ অভিষেকেই জালের দেখা পেলেন পিএসভি আইন্দহোভেনের এই ফরোয়ার্ডটি।

ব্রাজিল ওই ধাক্কা সামলে ১১ মিনিট পর অর্থাৎ ৩২তম মিনিটে দুর্দান্ত একটি গোল করেন ভিনিসিউস। ব্রুনো গিমারেসের ফিরতি পাস ধরে, ডি-বক্সে বাঁ দিকে কাট করে একজনের বাধা এড়িয়ে জোরাল শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। জাতীয় দলের হয়ে ৫০ ম্যাচে এটি তার দশম গোল, বিশ্বকাপে দ্বিতীয়। দুটি দলই ঘর সামলে আক্রমণের কৌশল নেওয়ায় কখনোই তেমন গতিময় ফুটবল দেখা যায়নি। গোলের জন্য শট নেওয়ার হিসেবে প্রথমার্ধে পরিষ্কার আধিপত্য ছিল মরক্কোর, প্রতিপক্ষের চেয়ে দ্বিগুণ ১২টি শট গোলে নেয়।অবশ্য দু পক্ষেরই দুটি করে শট গোল লক্ষ্য করে ছিল। দ্বিতীয়ার্ধে দুই দলই বেশি সতর্ক ছিল। কারো খেলাতেই তেমন ধার ছিল না, বারবার ভুল পাসে দুই দলেরই আক্রমণ ব্যর্থ হয়েছে। আগামী শনিবার সকালে ব্রাজিল তাদের পরবর্তী ম্যাচে হাইতির মুখোমুখি হবে, অন্যদিকে মরক্কো ভোরে তাদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে।

You might also like!