Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

State Table Tennis Championship : রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপে দলগত বিভাগে দাপট উত্তর চব্বিশ পরগনার

State Table Tennis Championship
State Table Tennis Championship

 

কলকাতা, ৩০ নভেম্বরঃ বুধবার শেষ হল রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপের দলগত বিভাগের খেলা। এতে দাপট উত্তর চব্বিশ পরগনার। মোট চারটে সোনা পাচটা রূপো এবং একটি ব্রোঞ্জ সহ দশটি পদক পেয়েছে তারা। দ্বিতীয় স্থানে দক্ষিন কলকাতা। তারা দুটো সোনা,তিনটে রূপো,চারটে ব্রোঞ্জ সহ মোট নয়টি পদক জিতেছে।

ওয়েস্ট বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের কর্ত্রী শর্মি সেনগুপ্ত এখবর জানিয়ে বলেন, “রাজ্য টেবিল টেনিসের দলগত চ্যাম্পিয়নের খেতাব মেনস বিভাগে হাওড়ার দখলে। তারা ফাইনালে উত্তর ২৪ পরগনাকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে। ওমেনস বিভাগে দলগত চ্যাম্পিয়ন উত্তর ২৪ পরগনা। তারা ফাইনালে দক্ষিন কলকাতাকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে।”

অনুর্ধ ১৩ বয়সীদের ইয়ুথ গার্লসে চ্যাম্পিয়ন হল উত্তর চব্বিশ পরগনা। তারা ফাইনালে বেঙ্গল টেবিল টেনিস অ্যাকাডেমীকে ৩-২ ব্যবধানে পরাজিত করল। এই বিভাগে যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকার করেছে দক্ষিন কলকাতা এবং উত্তর কলকাতা। এই বিভাগে ছেলেদের বিভাগে হাওড়া দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে। তারা ফাইনালে উত্তর চব্বিশ পরগনাকে ৩-২ ব্যবধানে পরাজিত করে। এই বিভাগে যুগ্মভাবে তৃতীয় হয়েছে দক্ষিন কলকাতা এবং উত্তর কলকাতা।

অনুর্ধ ১৫ মেয়েদের বিভাগে সেরা উত্তর চব্বিশ পরগনা। ফাইনালে তারা দক্ষিন কলকাতাকে ৩-০ ব্যবধানে পরাজিত করে খেতাব জিতে নেয়। এই বিভাগে যুগ্মভাবে তৃতীয় স্থান দখল করেছে পশ্চিম কলকাতা এবং বেঙ্গল টেবিল টেনিস অ্যাকাডেমী। এই বিভাগের ছেলেদের খেতাব উত্তর কলকাতার। ফাইনালে তারা দক্ষিন কলকাতাকে ৩-১ ব্যবধানে পরাজিত করে। এই বিভাগে যুগ্মভাবে তৃতীয় উত্তর ২৪ পরগনা এবং হাওড়া।

অনুর্ধ ১৭ বিভাগে ছেলেদের দলগত চ্যাম্পিয়ন দক্ষিন কলকাতা। তারা ফাইনালে ৩-১ ব্যবধানে উত্তর চব্বিশ পরগনাকে পরাজিত করে। এই বিভাগে যুগ্মভাবে তৃতীয় হুগলী এবং উত্তর কলকাতা। এই বিভাগে মেয়েদের খেতাব হুগলীর। ৩-২ ব্যবধানে তারা উত্তর ২৪ পরগনাকে পরাজিত করল।

অনুর্ধ ১৯ বিভাগে মেয়েদের দলগত চ্যাম্পিয়ন উত্তর ২৪ পরগনা। তারা ফাইনালে ৩-১ ব্যবধানে দক্ষিন ২৪ পরগনাকে পরাজিত করে। এই বিভাগে যুগ্মভাবে তৃতীয় হুগলী ও দক্ষিন কলকাতা। এই বিভাগে ছেলেদের দলগত চ্যাম্পিয়ন দক্ষিন কলকাতা। তারা ফাইনালে উত্তর ২৪ পরগনাকে ৩-০ ব্যবধানে পরাজিত করেছে। এই বিভাগে যুগ্মভাবে তৃতীয় হুগলী এবং উত্তর কলকাতা।

You might also like!