Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

English Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগ : ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দান্ত জয়

Great win for Manchester United
Great win for Manchester United

 

ম্যানচেস্টার, ২৫ এপ্রিল : ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ৪-২ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে চার ম্যাচ পর জয়ের দেখা পেল এরিক টেন হাগের দল। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন ব্রুনো ফের্নান্দেস। তিনি দুটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন। আর একবার করে জালের দেখা পেয়েছেন হ্যারি ম্যাগুইয়ার ও গাসমুস হয়লুন।

ম্যানচেস্টার ইউনাইটেড লিগে চার ম্যাচের পর জয় পেল। সবশেষ আট ম্যাচের মধ্যে এটি তাদের দ্বিতীয় জয়। এখন লিগের পয়েন্ট টেবিলে শীর্ষ চার থেকে অনেকটা পিছিয়ে রইল ম্যান ইউনাইটেড। ৩৩ ম্যাচে ১৬ জয় ও ৫ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা। ৬০ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহ্যাম হটস্পার। তবে তারা এক ম্যাচ কম খেলেছে।৩৪ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চারে অ্যাস্টন ভিলা। ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তিনে আছে ম্যানচেস্টার সিটি। ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে লিভারপুল দুইয়ে আর ৭৭ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে শীর্ষে।


You might also like!