Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

IPL 2024 : সাত ম্যাচ হেরেও প্লে-অফের স্বপ্ন, আজ ম্যাচ ঘোরাতে বিরাটই ভরসা আরসিবির

RCB
RCB

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এই আইপিএলে তারা লাস্ট বয়। আট ম্যাচে মাত্র দু পয়েন্ট পেয়েছে আরসিবি। হেরেছে টানা সাত ম্যাচ। তবুও এখান থেকে প্লে-অফের স্বপ্ন দেখছেন ডুপ্লেসিরা। বৃহস্পতিবার ফিরতি ডার্বিতে তারা খেলবে হায়দরাবাদের বিরুদ্ধে। এই ম্যাচ থেকে জয়ের সরণিতে ফিরতে চায় বেঙ্গালুরু।

মাঠে নামার আগে আরসিবি থেকে যা ইঙ্গিত, তাতে এদিনের ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন করা হতে পারে। সমস্যা কোথায় ? প্রশ্নের উত্তরে ফাফ জানিয়েছেন, এই মরশুমে বোলারা একটি ম্যাচেও সাফল্য পাচ্ছে না। তার জেরে চাপ বাড়ছে ব্যাটারদের উপরে।

উপলের মাঠে এদিন নয়া যুদ্ধ। আইপিএল জনতা তাকিয়ে সেই একজনের দিকেই। তিনি বিরাট কোহলি। তাঁর ব্যাট কথা বললেই বদলাতে পারে এই ম্যাচের রং। বিশ্বাস বেঙ্গালুরু সমর্থকদের।


You might also like!