Game

3 years ago

Cristiano Ronaldo : তুরস্কের দুর্দিনে পাশে দাঁড়ালেন রোনাল্ডো, নিলামের জন্য দান করলেন সই করা জার্সি

Cristiano Ronaldo
Cristiano Ronaldo

 

আঙ্কারা, ৮ ফেব্রুয়ারি : ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কের পাশে দাঁড়ালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর সই করা জার্সি নিলামে তোলা হবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ তুরস্কের আর্ত মানুষের ত্রাণকার্যে লাগানো হবে। একথা জানিয়েছেন তুরস্কেরই এক ফুটবলার। তাঁর নাম মেরিহ ডেমিরাল। টুইটারে ডেমিরাল জানিয়েছেন, ”আমার সঙ্গে ক্রিশ্চিয়ানোর কথা হয়েছে। তুরস্কের দুরবস্থার কথা শুনে রোনাল্ডো অত্যন্ত শোকার্ত। আমার কাছে রোনাল্ডোর সই করা একটা জার্সি রয়েছে। সেই জার্সি নিলামে বিক্রি করা হবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ ভূমিকম্প পীড়িত অঞ্চলের আর্ত মানুষের ত্রাণকার্যে ব্যবহার করা হবে।”

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক। আট হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। প্রবল কম্পনে তছনছ হয়ে গিয়েছে তুরস্ক। খবর এসেছে, ভূমিকম্পের তাণ্ডবলীলায় প্রাণ হারিয়েছেন এক গোলকিপার। ঘানার জাতীয় দলের ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু ধ্বংসস্তূপের নীচে নিখোঁজ ছিলেন। তাঁকে অবশ্য উদ্ধার করা হয়েছে। তুরস্কের জন্য ত্রাণ পাঠিয়েছে ভারত-সহ বিভিন্ন দেশ।

You might also like!