Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Game

3 years ago

Rizwan :ওয়ানডেতে ব্যাটিং পজিশন নিয়ে সন্তুষ্ট নন রিজওয়ান

Rizwan is not satisfied with his batting order
Rizwan is not satisfied with his batting order

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ওয়ানডে ক্রিকেটে সময়টা দারুণ কাটছে মোহাম্মদ রিজওয়ানের। এই সংস্করণের সর্বশেষ ৬ ম্যাচে ফিফটি করেছেন ৪টি। এই চার ম্যাচের তিনটিতেই ছিলেন অপরাজিত, সব মিলিয়ে অপরাজিত ছিলেন ৪ ইনিংসে। 

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেও খেলেছেন দুটি গুরুত্বপূর্ণ ইনিংস। তবে ব্যাট হাতে নিয়মিত রান পেলেও নিজের ব্যাটিং অর্ডার নিয়ে সন্তুষ্ট নন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

রিজওয়ান টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেন করলেও বাকি দুই সংস্করণে ব্যাট করেন মিডল অর্ডারে। ওয়ানডে ক্রিকেটে তাঁর পছন্দের ব্যাটিং পজিশন চার নম্বরে। এই ব্যাটিং পজিশনে তাঁর রেকর্ডও ভালো।

চার নম্বরে ২০ ইনিংস ব্যাটিং করে রিজওয়ান ৪৩.৬৪ গড়ে রান করেছেন ৭৪২। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে প্রথম দুই ম্যাচে পাঁচ নম্বরে ব্যাটিং করেছেন রিজওয়ান। প্রথম ম্যাচে ৪২ রান করা রিজওয়ান দ্বিতীয় ম্যাচে করেন ৪১ বলে ৫৪ রান।

তবে এরপরও চার নম্বরে ব্যাটিং করার ইচ্ছা প্রকাশ করেছেন রিজওয়ান। তবে দলের প্রয়োজনে প্রিয় জায়গা ছেড়ে কোনো আপত্তি নেই এই  উইকেটকিপার ব্যাটসম্যানের, ‘সত্যি বলতে, আমার পাঁচ নম্বরে ব্যাটিং করা নিয়ে আমি সন্তুষ্ট নই। কারণ, আমি চার নম্বরে ব্যাটিং করতে চাই। কিন্তু আমি যা চাই, সেটি গুরুত্বপূর্ণ না। অধিনায়ক ও কোচের যা পছন্দ, সেটিই হবে। আমার ইচ্ছা চার নম্বরে ব্যাটিং করা। আমি এ নিয়ে কোনো অভিযোগ করিনি। ১৫-১৬ বছর ধরেই আমি ছাড় দিয়ে আসছি, অভিযোগ করিনি। অধিনায়ক ও কোচ যে সিদ্ধান্ত নেবেন, তা মানার জন্য আমরা প্রস্তুত।’

টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরও সিরিজ জিততে পারেনি বাবর আজমের দল। ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়া পাকিস্তান সেই ভুল আর করতে চায় না, ‘অতীত ভুলতে চাই, ভালো–খারাপ যা–ই হোক। কন্ডিশন ও প্রয়োজনীয়তা—দুটিই এখন ভিন্ন। আমরা সিরিজ জিততে চাই। আমাদের মনোযোগ সে দিকেই।’


You might also like!