Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

Rishabh Pant: এয়ারলিফ্ট করে দিল্লি আনা হতে পারে ঋষভকে, জানালেন ডিডিসিএ'র ডিরেক্টর

Rishabh Pant
Rishabh Pant

 

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর : গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থকে এয়ারলিফ্ট করা হতে পারে। এখন দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভর্তি রয়েছেন এই কিপার- ব্যাটার। সেখানে দিল্লি ডিস্ট্রিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি দল গিয়েছে। ডিডিসিএ-এর ডিরেক্টর শ্যাম শর্মা জানিয়েছেন, প্রয়োজন পড়লে ঋষভকে দিল্লিকে নিয়ে আসা হবে। একটা সম্ভাবনা রয়েছে যে, ওকে প্লাস্টিক সার্জারির জন্য দিল্লিতে উড়িয়ে নিয়ে আসা হতে পারে।

প্রসঙ্গত, শুক্রবার ভোরে দিল্লি থেকে নিজের গাড়ি চালিয়ে উত্তরাখণ্ডের রুরকিতে পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন ঋষভ। পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ভারতীয় ক্রিকেটার। তিনি পুলিশকে জানিয়েছেন, ড্রাইভিং সিটে বসে তাঁর চোখ বুজে এসেছিল। আর খনিকের সেই অসতর্কতায় এত বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ এবং একাধিক ভিডিও এসেছে।ঋষভের গাড়ি দুর্ঘটনার কারণে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। পুরো ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে।


You might also like!