Breaking News

 

Game

3 years ago

Jay Shah : আইপিএল যথেষ্ট নয়, ঘরোয়া ক্রিকেটেও পারফর্ম্যান্স চাই; জানালেন জয় শাহ

Jay Shah
Jay Shah

 

মুম্বই, ২ জানুয়ারি : এ বার থেকে উঠতি প্রতিভাদের জন্য আইপিএলের পারফর্ম্যান্সই মাপকাঠি হবে না। বরং তাঁদের পর্যাপ্ত ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। তারপরই তাদের জাতীয় দলের জন্য ভাবা যেতে পারে। এমনটাই জানিয়ে দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ ।

মুম্বইতে হওয়া বিসিসিআইয়ের পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন, বোর্ড সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ, ভারত অধিনায়ক রোহিত শর্মা, হেড কোচ রাহুল দ্রাবিড়, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ এবং বিদায়ী দল নির্বাচন কমিটির প্রধান চেতন শর্মা। ওই বৈঠকের পর জয় শাহ বলেন, “বিসিসিআই ২০ জন ক্রিকেটারকে বেছে নিয়েছে। যাদের ৫০ ওভারের বিশ্বকাপ পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে।” পাশাপাশি তিনি আরও জানান, ওই ২০ জন ক্রিকেটারের পাশাপাশি বাকি ক্রিকেটারদের জন্যও বিশ্বকাপের পথ খুলতে পারে, যদি ঘরোয়া ক্রিকেটে তাঁরা নজরকাড়া পারফর্ম করতে পারেন।

দেশের মাটিতে ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ থাকায় এখন থেকেই কাজে নেমে পড়েছে বিসিসিআই। ওয়ার্কলোড ম্যানেজ করার পাশাপাশি কোন ক্রিকেটার কতটা ফিট, সব দিকেই নজর রাখবে বোর্ড। ভারতীয় ক্রিকেটারদের জন্য ইয়ো ইয়ো টেস্ট (ফিটনেস পরীক্ষা) এবং ডেক্সা স্ক্যান (চোট রয়েছে কী না বোঝার জন্য) বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বোর্ডের চুক্তিতে থাকা ক্রিকেটারদের যে কোনও সিরিজের জন্য দলে নেওয়ার আগে এই পরীক্ষাগুলো করাতেই হবে। ফিউচার টুর প্রোগ্রাম অনুযায়ী এ বছর ঠাঁসা ক্রীড়াসূচি রয়েছে ভারতের। তার মাঝেই রয়েছে ওয়ান ডে বিশ্বকাপও। সব দিক মাথায় রেখেই তেইশের ব্লু প্রিন্ট সাজিয়ে নিতে চাইছে বিসিসিআই।

You might also like!